রমজান উপলক্ষ্যে রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতেও পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পণ্য বিক্রি শুরু হয়।তবে বেলা ১১টা থেকে পণ্য বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে শুরু হয়।

এ বিষয়ে টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, প্রথম দিন ব্যাংক ড্রাফট করতে গিয়ে ডিলারদের দেরি হয়ে যায়। এ কারণে বেলা ১১টা থেকে টিসিবির পণ্য বিক্রি শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। এক ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা থেকে পণ্য বিক্রি শুরু করা হয়।

তিনি জানান, রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্ট, গৌরহাঙ্গা রেলগেট, লক্ষ্মীপুর, ভদ্রা ও নওদাপাড়া বাজারসহ পাঁচটি মোড়ে ট্রাকে করে পণ্য বিক্রি হয়েছে। প্রতি ট্রাকে ১ হাজার ৪০০ কেজি পণ্য থাকবে। এর মধ্যে চিনি ৫০০ কেজি, সয়াবিন তেল ৫০০ লিটার ও মসুর ডাল থাকবে ৪০০ কেজি।

প্রথম অবস্থায় চিনি, সয়াবিন তেল, মসুর ডাল বিক্রি করা হচ্ছে। চিনির বিক্রয় মূল্য ধরা হয়েছে ৪৭ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা ও মসুর ডাল ৪৪ টাকা। তবে রমজানের পাঁচ দিন আগে থেকে ছোলা ও খেজুর বিক্রিও শুরু করবে টিসিবি। তখন ৬০ টাকায় ছোলা ও ১৩৫ টাকায় খেজুর কিনতে পারবেন ক্রেতারা।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026