© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ২০ টাকায় চাল ও  ৪০ টাকায় চিনি বিক্রি করছে সিসিসিআই

শেয়ার করুন:
চট্টগ্রামে ২০ টাকায় চাল ও  ৪০ টাকায় চিনি বিক্রি করছে সিসিসিআই
own-reporter-chattogram
০২:২৬ পিএম | ০৭ মে, ২০১৯

চট্টগ্রাম নগরীতে প্রতি কেজি চাল (আতপ ও সিদ্ধ) ২০ টাকায় এবং চিনি মাত্র ৪০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে এই দুটি পণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)।

চট্টগ্রাম নগরীতে প্রতি কেজি চাল (আতপ ও সিদ্ধ) ২০ টাকায় এবং চিনি মাত্র ৪০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে এই দুটি পণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

মঙ্গলবার দুপুরে নগরের আগ্রাবাদের চেম্বার হাউসের সামনে ভর্তুকি মূল্যে ভোগ্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চেম্বার সভাপতি বলেন, একজন ক্রেতা লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২ কেজি চিনি কিনতে পারবেন।

তিনি পবিত্র রমজানে রোজাদারদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক সৈয়দ ছগীর আহমদ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, আলমগীর চৌধুরী, অঞ্জন শেখর দাশ প্রমুখ।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন