সাড়ে ৪ বছর পর ঢাকা- দিল্লি ফ্লাইট

দীর্ঘ প্রায় সাড়ে চার বছর বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমানের ঢাকা-দিল্লি ফ্লাইট। 
 
সোমবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন।
 
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, সপ্তাহে তিন দিন— শনি, সোম ও বৃহস্পতিবার ফ্লাইট চলবে। ১৬২ আসনের বিমানটি দিয়ে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
 
বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা তিনটায় ছেড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে  বিকাল ৫টা ২০ মিনিটে (স্থানীয় সময়) পৌঁছানোর কথা রয়েছে। আবার দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফিরতি ফ্লাইটটি ছাড়বে, ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে।
 
আশির দশক থেকে চলা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দিল্লি ফ্লাইট লোকসানের কথা বলে ২০১৪ সালের ২৩ আগস্ট বন্ধ করে বিমান। এরপর ভারতের জেট এয়ারওয়েজ অনেকটা একচেটিয়া ঢাকা-দিল্লি ফ্লাইট পরিচালনা করে আসছিল। সম্প্রতি জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে যায়।
 
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রচেষ্টায় আবার ঢাকা-দিল্লি ফ্লাইট চালুর উদ্যোগ নেয় বিমান। এখন আর অন্য কোনো বিমান সংস্থা ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে না।
 
 
টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026