© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামায় রেকর্ড

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামায় রেকর্ড
own-reporter
০৯:৫৭ পিএম | ০১ ডিসেম্বর, ২০১৮

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি মিলিয়ে নভেম্বর মাসে দুই লাখ ৬৫ হাজার ১৬৫ টোয়েন্টি ফিট ইক্যুভেলেন্ট ইউনিট (টিইইউ) কন্টেইনার ওঠানামা হয়েছে।

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি মিলিয়ে নভেম্বর মাসে দুই লাখ ৬৫ হাজার ১৬৫ টোয়েন্টি ফিট ইক্যুভেলেন্ট ইউনিট (টিইইউ) কন্টেইনার ওঠানামা হয়েছে।

শনিবার বন্দর সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, এক মাসে কন্টেইনার ওঠানামায় এটি চট্টগ্রাম বন্দরের রেকর্ড।

এর আগে জুলাই মাসে দুই লাখ ৫৯ হাজার ২১০ টিইইউ কন্টেইনার ওঠানামার রেকর্ড ছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দরে নতুন যুক্ত হওয়া ছয়টি গ্যান্ট্রিক্রেইন অপারেশনে থাকায় কন্টেইনার হ্যান্ডলিং আগের চেয়ে বেড়েছে।

মন্তব্য করুন