© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট চেম্বারের দায়িত্বে আসাদ উদ্দিন

শেয়ার করুন:
সিলেট চেম্বারের দায়িত্বে আসাদ উদ্দিন
own-reporter-sylhet
০৮:০৪ পিএম | ০৫ জুন, ২০১৯

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

৩০ মে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল আজম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে নিয়োগ দেয়া হয়। সিলেট চেম্বার অব কমার্সের সদ্যপ্রাক্তন সভাপতি খন্দকার শিপার আহমদ প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১২০ দিনের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এই ১২০ দিনের মধ্যে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন আয়োজন করে মন্ত্রণালয়কে অবহিত করার বিষয়টি পত্রে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ৩১ মে সিলেট চেম্বারের কমিটির মেয়াদ শেষ হয়। এই মেয়াদের মধ্যে বর্তমান পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজন করতে না পারায় চেম্বারের শীর্ষ পদটি খালি হয়। ফলে নতুন করে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন