ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট

ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ কনটেইনার জমে জট সৃষ্টি হয়েছে। এতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা তৈরির অবস্থা সৃষ্টি হয়েছে। মূলত জাহাজ থেকে খালাস হওয়া কন্টেইনারগুলোই জট তৈরি করেছে।

বিশেষ ব্যবস্থায় ঈদের ছুটিতেও বন্দরের সব বিভাগে কাজ চলেছে। কনটেইনার ডেলিভারির সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরাও কাজ করছেন। শুধু ঈদের দিন বুধবার ১২ ঘণ্টা ডেলিভারি কার্যক্রম বন্ধ ছিল বলে বন্দর সূত্রে জানা গেছে। তবে আমদানিকারকদের এজেন্টরা এ সময়ে ডেলিভারি নিতে আগ্রহী না হওয়ায় এ জট দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শিল্প প্রতিষ্ঠানে এখন ছুটি চলছে। ঈদের আগে ৩ দিন ও পরে ৩ দিন মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা আছে। তাই পুরো সপ্তাহে পণ্য ডেলিভারি কমে যাচ্ছে। এতে কনটেইনারের জট সৃষ্টি হয়েছে।

এদিকে বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় আছে ৪০টির বেশি জাহাজ। জেটিতেও আছে কয়েকটি জাহাজ। জট সৃষ্টি হচ্ছে বেসরকারি ১৯টি ডিপোতেও। রপ্তানি পণ্য নিয়ে অপেক্ষায় আছে প্রায় সাড়ে ৫ হাজার ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি।

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলোতে কনটেইনার ধারণক্ষমতা ৪৯ হাজার টিইইউস। স্বাভাবিক অবস্থায় ইয়ার্ডে ৩০-৩৫ হাজার টিইইউস কনটেইনার থাকে।

বন্দরের তথ্য অনুযায়ী, স্বাভাবিকভাবে প্রতিদিন গড়ে পণ্যভর্তি পাঁচ হাজার আমদানি-রফতানির কনটেইনার ডেলিভারি হয়ে থাকে। শনিবার (১ জুন) ৩ হাজার ৬১৬ টিইইউস কনটেইনার ডেলিভারি হয়। রোববার (২ জুন) থেকে বৃহস্পতিবার (৬ জুন) পর্যন্ত এ সংখ্যা নেমে এসেছে অর্ধেকেরও কম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, কনটেইনার জট কমাতে সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের ঈদের ছুটিতে এবং এর পরে পণ্য ডেলিভারি নিতে বলা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ সবসময় ডেলিভারি দিতে প্রস্তুত। কিন্তু ছুটিতে সিএন্ডএফ এজেন্টরা পণ্য নিতে অনাগ্রহী হওয়ায় বন্দরের ওপর চাপ পড়ে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026