খুলনায় প্রি-পেইড মিটার নিয়ে ক্ষোভ

খুলনায় প্রি-পেইড মিটার নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এজন্য ‘প্রি-পেইড মিটার নিয়ে জনমনে ক্ষোভ, সমাধানে ওজোপাডিকোর নেই কোনো উদ্যোগ’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নাগরিক সংগঠন জন উদ্যোগের আয়োজনে মহানগরের বিএমএ ভবনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএমএ খুলনার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে ও জন উদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেনের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- খুলনা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আ ফ ম মহসীন, বৃহত্তর আমরা খুলনাবাসীর চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতা শেখ মহিউদ্দিন ও শাহীন জামাল পন, আওয়ামী লীগ নেতা শাহজাহান পারভেজ, জাসদ নেতা খালিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, নিরাপদ সড়ক চাই-নিসচা’র জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য এস এম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এর আগে হাতিয়ে নেওয়া ২০০ কোটি টাকার এক শতাংশ রিবেট বাবদ দু’কোটি টাকা ফেরত চায় খুলনাবাসী। অন্যথায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ব্যবস্থাপনা পরিচালকসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে এ অঞ্চলের সাধারণ নাগরিকদের সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা আরও বলেন, সরকারের ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ দেওয়ার উদ্যোগকে ভেস্তে দেওয়ার হীন মানসিকতায় ওজোপাডিকোতে এখন অনেকটা প্রকল্প বাণিজ্য চলছে। একের পর এক প্রকল্প গ্রহণ করা হলেও বিদ্যুৎ গ্রাহকদের কোনো কাজে আসছে না, বরং কোম্পানির হাতে গোনা কিছু কর্মকর্তার পকেট ভারী হচ্ছে। এসব দুর্নীতির বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে কোম্পানির খরচ বাড়তে বাড়তে একদিন তা গ্রাহকদের ওপরই চাপিয়ে দেওয়া হবে বিদ্যুতের দাম বাড়ানোর মধ্য দিয়ে।

তারা বলেন, ফ্রি প্রি-পেইড মিটার দেওয়ার কথা বলে এখন মাসে ৪০ টাকা করে ভাড়া কাটা হলেও তা কতোদিন নেওয়া হবে তার কোনো নিশ্চয়তা নেই। এছাড়া ওজোপাডিকোর এমডি গ্রাহক বান্ধব নয় বলে উল্লেখ করেন বক্তারা।

সভার প্রধান আলোচক রুহিন হোসেন প্রিন্স জানান, সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসিকে চিঠি দেয়া, ভোক্তা অধিকার নিষ্পত্তি সংরক্ষণ কমিটি ও বিইআরসি কর্মকর্তাদের উপস্থিতিতে খুলনায় গণশুনানিসহ প্রয়োজনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খুলনাসহ পদ্মার এপারের একুশ জেলার বিদ্যুৎ গ্রাহকদের অধিকার নিশ্চিত করা হবে। তবে এজন্য খুলনার জনসাধারণকে অংশগ্রহণমূলক এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026