© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাঁচা পাটের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার

শেয়ার করুন:
কাঁচা পাটের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার
own-reporter
০৫:৪৮ পিএম | ১২ জুন, ২০১৯

আন-কাট, বিটিআর ও বিডব্লিউআর ক্যাটাগরির কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে প্রত্যাহারের এ আদেশ দেওয়া হয়।

আন-কাট, বিটিআর ও বিডব্লিউআর ক্যাটাগরির কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার।

বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে প্রত্যাহারের এ আদেশ দেওয়া হয়।

রপ্তানি বন্ধ থাকায় পাটচাষীরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করে আসছিল বিভিন্ন সংগঠন।

প্রজ্ঞাপনটি ২৯ মে জারি করা হলেও আজ প্রকাশ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পাট আইন-২০১৭ এর ধারার ১৩ মোতাবেক এ প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানানো হয়েছে এতে।

২০১৮ সালের ১৮ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন-কাট, বিটিআর ও বিডব্লিউআর নামের কাঁচা পাটের রপ্তানি বন্ধ করা হয়।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন