© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যস্ত বন্দরের তালিকায় চট্টগ্রাম ৬৪তম

শেয়ার করুন:
ব্যস্ত বন্দরের তালিকায় চট্টগ্রাম ৬৪তম
own-reporter
০৫:২৮ পিএম | ০২ আগস্ট, ২০১৯

বিশ্বের ১০০ ব্যস্ত বন্দরের তালিকায় ৬৪তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। গত বছরের তুলনায় এবার ছয় ধাপে এগিয়েছে চট্টগ্রাম বন্দর। ২০১৮ সালে বিশ্বের বন্দরগুলোর কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে এই তালিকা করা হয়েছে।

বিশ্বের ১০০ ব্যস্ত বন্দরের তালিকায় ৬৪তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। গত বছরের তুলনায় এবার ছয় ধাপে এগিয়েছে চট্টগ্রাম বন্দর। ২০১৮ সালে বিশ্বের বন্দরগুলোর কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে এই তালিকা করা হয়েছে।

লন্ডনভিত্তিক শিপিং-বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্ট’ বৃহস্পতিবার তালিকাটি প্রকাশ করেছে।

লয়েডস লিস্টের তালিকা অনুযায়ী, ২০১৮ সালে চট্টগ্রাম বন্দর ২৯ লাখ কনটেইনার পরিবহন করেছে। ২০১৭ সালে তা ছিল ২৬ লাখ ৬৭ হাজার। বন্দরের জেটি, পানগাঁও টার্মিনাল ও কমলাপুর কনটেইনার ডিপো মিলে কনটেইনার পরিবহনের এই সংখ্যা হিসাব করা হয়েছে। এক বছরের ব্যবধানে কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৯ শতাংশ। শীর্ষ ১০০ বন্দরের গড় প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

‘বৈশ্বিক তালিকায় এগিয়ে যাওয়া বন্দরের জন্য বড় সাফল্য। আগামী বছরগুলোতে এই তালিকায় আরও এগিয়ে যাবে চট্টগ্রাম। কনটেইনার পরিবহনের সংখ্যা বাড়তে থাকায় বন্দরকেন্দ্রিক নানা প্রকল্পের কাজ চলছে। এতে বন্দরের সক্ষমতা বাড়বে’- বলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।

বৈশ্বিক এই ক্রমতালিকা শুধু কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে করা হয়। এই তালিকায় সেবার মান বিবেচনা করা হয় না। তবে তালিকার এগিয়ে যাওয়ার অর্থ ওই দেশের বৈদেশিক বাণিজ্য বাড়ছে। শিল্প খাতের উৎপাদনও বাড়ছে।

লয়েডস লিস্টের তালিকায় কনটেইনার পরিবহনে বিশ্বের সেরা ১০০ বন্দরের মধ্যে শীর্ষস্থানে আছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে ৪ কোটি ২০ লাখ কনটেইনার পরিবহন হয়। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুর বন্দর দিয়ে ২০১৮ সালে কনটেইনার পরিবহন হয় ৩ কোটি ৬৫ লাখ। কনটেইনার পরিবহনে শীর্ষ ১০টি বন্দরের মধ্যে চীনের ৬টি বন্দর রয়েছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন