© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গু পরীক্ষার কিট শুল্ক-করমুক্ত

শেয়ার করুন:
ডেঙ্গু পরীক্ষার কিট শুল্ক-করমুক্ত
health-desk
০৮:২৬ পিএম | ০৫ আগস্ট, ২০১৯

তবে্ এ ক্ষেত্রে এনবিআর শর্ত দিয়েছে যে, এসব পণ্য কত আমদানি করা হবে, তা ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হতে হবে। এ ছাড়া আমদানি করা পণ্যগুলো মানসম্মত কি না ঔষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত তদারকি করবে।

দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার কিট, ডেঙ্গু রিএজেন্ট এবং প্লাটিলেট ও প্লাজমা পরীক্ষার কিট আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আগাম কর ও অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ সুবিধা পাবেন।

তবে্ এ ক্ষেত্রে এনবিআর শর্ত দিয়েছে যে, এসব পণ্য কত আমদানি করা হবে, তা ঔষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হতে হবে। এ ছাড়া আমদানি করা পণ্যগুলো মানসম্মত কি না ঔষুধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত তদারকি করবে।

টাইমস/এমএস 

মন্তব্য করুন