© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিটিআরসির পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গ্রামীণফোন

শেয়ার করুন:
বিটিআরসির পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে গ্রামীণফোন
own-reporter
০৬:১৮ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০১৯

বিশাল অঙ্কের বকেয়া রাজস্ব আদায়ে টু জি ও থ্রি জি লাইসেন্স বাতিলের বিষয়ে বাংলাদেশ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) পাঠানো কারণ দর্শানো নোটিশকে ‘অন্যায্য’ আখ্যায়িত করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। বিটিআরসির এই দাবির বিরুদ্ধে কার্যকর গ্রহণ করবেন বলে জানায় অপারেটরটি। রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ কথা জানায় গ্রামীণফোন।

বিশাল অঙ্কের বকেয়া রাজস্ব আদায়ে টু জি ও থ্রি জি লাইসেন্স বাতিলের বিষয়ে বাংলাদেশ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) পাঠানো কারণ দর্শানো নোটিশকে ‘অন্যায্য’ আখ্যায়িত করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। বিটিআরসির এই দাবির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানায় অপারেটরটি।

রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ কথা জানায় গ্রামীণফোন।

বিটিআরসির নোটিশের প্রেক্ষিতে গ্রামীণফোন বলছে, কোম্পানি, শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) অন্যায্য পদক্ষেপের বিরুদ্ধে ম্যানেজমেন্ট কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তবে বিটিআরসির পদক্ষেপর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি গ্রামীণফোন। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষে থেকে বলা হয়েছে, সার্বিক বিষয় পর্যালোচনা করে এ বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় তা ঠিক করা হবে।

এদিকে পাওনা দাবি নিয়ে বিটিআরসি ও গ্রামীণফোনের মধ্যকার দ্বন্দ্বের ফলে শেয়ারবাজারে মোবাইল অপারেটর কোম্পানির শেয়ার দামে ব্যাপক দরপতন হয়েছে। এতে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা গত পাঁচ মাসে প্রায় ১৬ হাজার কোটি টাকা হারিয়েছেন।

বিটিআরসির আট হাজার ৪৯৪ কোটি টাকা এবং জাতীয় রাজস্ব বোর্ডের চার হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকাসহ মোট ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা চলতি বছরের ৪ এপ্রিল গ্রামীণফোনের কাছে দাবি করে বিটিআরসি।

এ বিষয়ে বিটিআরসি থেকে গত ৫ সেপ্টেম্বর একটি কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে। এতে গ্রামীণফোনের টু জি এবং থ্রি জি লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

 

টাইমস/এএইচ

মন্তব্য করুন