আজানকেই বিয়ে করবেন মডেল ইসরাত পায়েল

সামনের বছর কিংবা তার পরের বছর, যখনই হোক প্রেমিক আজানের সঙ্গেই বিয়ে হচ্ছে বলে জানালেন দেশের আলোচিত-সমালোচিত মডেল, উপস্থাপিকা ইসরাত পায়েল। বললেন, ‘আজানের সঙ্গে ডেট করছি, সুন্দর সময় পার করছি। সময়টা উপভোগ করছি’। 

এর আগে নানা ঘটনায় সংবাদের শিরোনাম হন উঠতি এ মডেল। এসব কারণে অবশ্য বহুবার সমালোচিতও হতে হয়েছে তাকে।

এসব সমালোচনার কয়েকটি কারণও খুঁজে পাওয়া যায় তার ফেসবুক ওয়ালে গেলে। মাস কয়েক আগে মার্কিন মুলুকের এক বীচে বিকিনি পরে দেখা যায় পায়েলকে। যা তিনি তার ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করার পর সমালোচনায় বিদ্ধ হতে হয় তাকে।

এরপর পুনরায় তোপের মুখে পড়েছিলেন তিনি। তার কারণ, পায়েল নিউ ইয়র্কে তার প্রেকিককে নিয়ে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন। তাও এক-দুদিন নয় প্রায় এক বছর। প্রেমিক আজানের সঙ্গে প্রেমের সম্পর্ক কাটানোর নানা রসালো খবর একাধিকবার ছাপিয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলো। 

 

 

পায়েল

তবে এবারের খবরটা আরো একটু বেশি গরম। কেননা প্রেমের এক বর্ষপূর্তি উপলক্ষে প্রেমিক আজান খান তাকে উপহার দিয়েছেন একটি বিএমডব্লিউ গাড়ি। যেই গাড়ির সঙ্গে দুজনের ঘনিষ্ঠ ছবি পায়েল শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে। আর সেই ছবিতে সবাই পায়েলকে শুভেচ্ছা জানাচ্ছেন।

ছবিগুলো দেখে অনেকেই যেমন হতবাক হয়েছেন, ঠিক তেমনি অনেকেই আবার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এভাবে তাদের প্রিয় পায়েলকে দেখে কেউ যেমন আফসোস করেছেন ঠিক কেউ আবার তেলে-বেগুনে জ্বলে উঠেছেন।

তবে এসবের কোন প্রতিক্রিয়া দেননি পায়েল। বরং তিনি তার উচ্ছল জীবন কাটাচ্ছেন বয়ফ্রেন্ডের সঙ্গে। অবশ্য মাঝে কিছু বিষয় স্পষ্ট করেছেন পায়েল। বলেছেন, তাদের সম্পর্ক অনেকদূর গড়িয়েছে। ইতোমধ্যে আঙটিও বদল করেছেন তারা।

ফাইল

হবু বরের সারপ্রাইজ পেয়ে বাংলাদেশ টাইমস প্রতিনিধির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাও বলেছেন পায়েল।বললেন, আমার দেশেও একটি বিএমডব্লিউ আছে। তবে এবার আমেরিকায় আসতেই আজান আমাকে একেবারে সারপ্রাইজ করে দিলো। বিএমডব্লিউ উপহার দিলো সে আমায়! এটা আমার জন্য অত্যন্ত ভালো লাগার একটি বিষয়।

এসময় পায়েলের কাছে জানতে চাওয়া হয়, সব উপহারের কথা বুঝলাম, তবে এই গভীর সম্পর্ক বিয়েতে গড়াবে তো? এমন প্রশ্নের উত্তরে পায়েল বলেন, আমরা এখনও ডেট করছি। সুন্দর সময় পার করছি। সময়টা উপভোগ করছি। বিয়ে অবশ্যই করবো। তবে সেটা কবে নাগাদ তা এই মুহূর্তে বলতে পারছি না। হয়ত সামনের বছর নয়তো তার পরের বছর আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হবো।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026