মমতার ডাকে সাড়া দেননি অমিতাভ!

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। গত আট বছর ধরে তিনিই ছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান মুখ। বাংলা এবং ভারতীয় সিনেমা নিয়ে তার তথ্যসমৃদ্ধ বক্তৃতা বেশ কয়েক বছর ধরে কলকাতা চলচ্চিত্র উৎসবের রীতি হয়ে উঠেছিল। 

জানা গেছে, এবারও একই ভূমিকায় থাকার কথা ছিল অমিতাভের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এবারের আয়োজনে থাকতেই পারেননি অমিতাভ। আগেই মমতার তরফ থেকে নিমন্ত্রণ গিয়েছিল তার কাছে। কিন্তু গত এক মাস ধরে অসুস্থ থাকায় তার ডাকে সাড়া দেননি অমিতাভ।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে অমিতাভ জানান, তিনি যেতে পারবেন না। পরে সুস্থ থাকলে অবশ্যই এই অনুষ্ঠানে আবারো আসবেন।

ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শুক্রবার সকালে অমিতাভ জানান, এবার তিনি অপারগ। তবে উৎসবে আসতে না পারার জন্য শনিবার অমিতাভ স্বয়ং দুঃখপ্রকাশও করেছেন টুইটে।

সেখানে বলিউড শাহেনশাহ লিখেছেন, অসুস্থতার জন্য আমাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এবং কলকাতার মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

প্রসঙ্গত, ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন উপলক্ষে শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল তারকার হাট। শাহরুখ খান তো ছিলেনই, এবারে বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাখী গুলজার, মহেশ ভাট এবং সৌরভ গাঙ্গুলি।

১৯৮২ সালের একটি দুর্ঘটনার পর থেকেই হেপাটাইটিস বি ভাইরাস বাসা বেঁধেছে অমিতাভের শরীরে। সেখান থেকে লিভারের সমস্যা তার দিনকে দিন বেড়েই চলেছে। তবে অত্যন্ত সংযমী জীবনযাত্রা ও নিয়ম মাফিক ডায়েটের কারণে এত বছর ধরে বলিউডে চুটিয়ে কাজ করে যাচ্ছেন ৭৭ বছরের অমিতাভ বচ্চন।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026
img
সারজিস আলমকে জরিমানা Feb 04, 2026
img
কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার: জামায়াত আমির Feb 04, 2026
img
মুনমুন সেন কেন মহানায়িকার ব্যর্থ উত্তরসূরি? Feb 04, 2026
img
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত কর্মের হাতে পরিণত হবে: সালাহউদ্দিন আহমদ Feb 04, 2026
img
‘ধুরন্ধর ২’-তে কি সালমান থাকছেন? বলিউডে জোর গুঞ্জন Feb 04, 2026
img
বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ : আমানউল্লাহ আমান Feb 04, 2026
img
একটি অশুভ চক্র নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: আমিনুল হক Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াতে ইসলামী Feb 04, 2026