© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবার মিথিলার ছবি ভাইরাল!

শেয়ার করুন:
আবার মিথিলার ছবি ভাইরাল!

ফাইল ছবি

entertainment-reporter
০৩:২১ পিএম | ০৯ নভেম্বর, ২০১৯

আবারও গণমাধ্যমে খবরের খোরাক হলেন সম্প্রতি অন্তরঙ্গ ছবির মাধ্যমে ভাইরাল হওয়া টিভি পর্দার জনপ্রিয় নায়িকা মিথিলা। কিছুদিন আগে তার সঙ্গে আরেক নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির বেশকিছু অন্তরঙ্গ ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।

আবারও গণমাধ্যমে খবরের খোরাক হলেন সম্প্রতি অন্তরঙ্গ ছবির মাধ্যমে ভাইরাল হওয়া টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। কিছুদিন আগে তার সঙ্গে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির বেশকিছু অন্তরঙ্গ ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।

এরপর বেশ আলোচনায় আসেন মিথিলা। তবে এবার ওই ঘটনা শেষ হতে না হতেই আবারো খবরের পাতায় দেখা মিলল মিথিলার।

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৮ নভেম্বর থেকে শুরু হওয়া ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

মূলত সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। তাও একা নন, ক্যামেরায় মিথিলার পাশে দেখা গেছে তার বর্তমান প্রেমিক পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিতকেও।

ছবিতে দেখা যায়, বেশ হাসিখুশি মিথিলা-সৃজিত। এতে তাদের সাথে আরও রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

এদিকে ভারতীয় গণমাধ্যমে ছবিটি আসার আগেই কলকাতার নির্মাতা সৃজিত নিজের ফেসবুকে মিথিলার এই হাসিখুশি ছবি পোস্ট করেন।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। ২৫তম এই চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সত্যজিৎ রায়ের ছবি ‘গুপি গাইন, বাঘা বাইন’। আর এতে বাংলাদেশি দুটি ছবি প্রদর্শিত হবে। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’, অন্যটি এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতীর কথা’।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন