© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যেভাবে ফাঁস হলো শিহাব-মম’র বিয়ের খবর

শেয়ার করুন:
যেভাবে ফাঁস হলো শিহাব-মম’র বিয়ের খবর

ফাইল ছবি

entertainment-reporter
০৪:২৩ পিএম | ২০ নভেম্বর, ২০১৯

ফাঁস হয়েছে নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মম’র গোপন বিয়ের খবর। সেই খবরে জানা গেছে, চার বছর আগে বিয়ে করেছেন তারা। বিষয়টি আজ নিশ্চিত হওয়া গেছে মম’র ফেসবুক আইডি থেকে। বুধবার ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। মম-শাহীন কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন করেন। সে ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন মম নিজেই। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ শিহাব শাহীন।’

ফাঁস হয়েছে নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মম’র গোপন বিয়ের খবর। সেই খবরে জানা গেছে, চার বছর আগে বিয়ে করেছেন তারা। বিষয়টি আজ নিশ্চিত হওয়া গেছে মম’র ফেসবুক আইডি থেকে।

বুধবার ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। মম-শাহীন কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন করেন। সে ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন মম নিজেই।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ শিহাব শাহীন।’

অন্যদিকে একই ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন শিহাব শাহীন। তিনি লিখেছেন, ‘শুভ চতুর্থ বিবাহবার্ষিকী, জাকিয়া বারী মম।’ এমন ছবি দেখে রীতিমত কমেন্টস ঝড় শুরু হয়েছে। তাদের ‘শুভ কামনা’ জানিয়েছেন শোবিজের অনেকেই।

এদিকে, শিহাব শাহীন ও মম'র প্রেমের খবর দীর্ঘদিন ধরেই ভাসছিল শোবিজের আকাশে। শোনা যাচ্ছিল একসঙ্গে বসবাসও করছেন তারা। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেননি তাদের কেউ। এবার মম বিয়ের খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে শোবিজে।

চার বছর পর কেন বিয়ের খবর জানালেন এমন প্রশ্ন অনেকের। যদিও এ বিষয়ে জানতে মম'র সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে।

এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নাকে বিয়ে করেছিলেন মম। ওই সংসারে তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। ২০১৩ সালে বিচ্ছেদ হয় মম-মুন্নার। তারপরই শিহাব শাহীনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় মমর। প্রেম থেকে নতুন পথচলা শুরু করেন মম-শাহীন। ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন তারা।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন