© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন জেলে শিল্পী আরমান আলিফ? (ভিডিও)

শেয়ার করুন:
কেন জেলে শিল্পী আরমান আলিফ? (ভিডিও)

তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ

entertainment-reporter
০৫:১১ পিএম | ২৯ নভেম্বর, ২০১৯

তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ। ‘অপরাধী’ গান গেয়ে প্রথম শ্রোতা মহলে দারুণ জনপ্রিয়তা পান এই শিল্পী। তবে সম্প্রতি এই শিল্পীকে হঠাৎ করেই দেখা গেল জেলখানার পোশাকে। এরপর থেকে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, কী কারণে জেলখানায় আরমান আলিফ?

শিল্পী আরমান আলিফের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি তার ‘পুরান জেলখানা’ নামের একটি নতুন গানের ভিডিও প্রকাশিত হয়েছে। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে আরমান আলিফের নতুন এই গানটি। এটির কথা লিখেছেন ও সুর করেছেন রিয়াজ। গানটির সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

ভিন্নধর্মী একটি গল্পে নির্মিত হয়েছে ‘পুরান জেলখানা’র ভিডিও। গানটির দৃশ্যায়নও করা হয়েছে পুরান ঢাকার সেই আগের জেলখানায়। ভিডিওটি নির্মাণ করেছেন মোহাম্মদ রাসেল আবির। মডেল হয়েছেন সামিউল ইসলাম, মরশিয়া অথৈ, জন ও আরমান আলিফ নিজে।

‘পুরান জেলখানা’ নিয়ে আরমান আলিফ বলেন, এই গানটি যেমন ব্যতিক্রম, ভিডিওতেও সেই ব্যাপারটা রাখা হয়েছে। আমার বিশ্বাস, দর্শক-শ্রোতারা ভিন্ন ধাঁচের এই গান-ভিডিও পছন্দ করবেন।

ভিডিও

টাইমস/জেকে

মন্তব্য করুন