© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীদেবীর জন্য কাঁদলেন বনি, জড়িয়ে ধরলেন দীপিকা!

শেয়ার করুন:
শ্রীদেবীর জন্য কাঁদলেন বনি, জড়িয়ে ধরলেন দীপিকা!

ফাইল ছবি

entertainment-desk
১২:২৮ পিএম | ০৪ ডিসেম্বর, ২০১৯

ভারতের নামকরা বিশিষ্ট প্রযোজক বনি কাপুরের প্রয়াত স্ত্রী নায়িকা শ্রীদেবীকে নিয়ে লেখা একটি বই প্রকাশ হয়েছে। সেই অনুষ্ঠানে গিয়ে আবেগে কেঁদেছেন স্বামী বনি কাপুর। এসময় তিনি কান্না শুরু করলে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ভারতের নামকরা প্রযোজক বনি কাপুরের প্রয়াত স্ত্রী নায়িকা শ্রীদেবীকে নিয়ে লেখা একটি বই প্রকাশ হয়েছে। সেই অনুষ্ঠানে গিয়ে আবেগে কেঁদেছেন স্বামী বনি কাপুর। এসময় তিনি কান্না শুরু করলে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এরই মধ্যে অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দীপিকাকে বলতে শোনা গেছে, আজও শ্রীদেবীকে মনে পড়ে। এমনকি তার কাজের অনুপ্রেরণার পেছনে কাপুরদের অবদান অনেকটা। তার কোনও ছবি মুক্তি পেলে এই পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা আসতো।

দীপিকা

শ্রীদেবী প্রসঙ্গে দীপিকা যখন এই সব কথা বলছিলেন, তখন তার পাশে বসেছিলেন বনি কাপুর। এসময় তিনি দীপিকার এসব কথা শুনে আবেগে ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরেন দীপিকা।

শ্রীদেবীকে নিয়ে বইটি লিখেছেন ভারতের জনপ্রিয় লেখক সত্যার্থ নায়ক। এর মুখবন্ধ লিখেছেন কাজল। সেখানে তিনি লিখেছেন, শ্রীদেবীর সুপারস্টারডাম দেখে বড় হয়েছেন তিনি। বড় পর্দায় শ্রীদেবীর ম্যাজিক মোহিত করেছিল তাকে। অভিনয়ে তিনি যেন একটি প্রতিষ্ঠান। শ্রীদেবীই তার প্রিয় আইকন। শ্রীদেবীই সেরা।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন