© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিস ইউনিভার্স ২০১৯’র বিজয়ী আফ্রিকার তুনজি

শেয়ার করুন:
মিস ইউনিভার্স ২০১৯’র বিজয়ী আফ্রিকার তুনজি

জোজিবিনি তুনজি

entertainment-desk
১২:৩১ পিএম | ০৯ ডিসেম্বর, ২০১৯

অবশেষে মিস ইউনিভার্স ২০১৯ এর মুকুট উঠলো দক্ষিণ আফ্রিকা জোজিবিনি তুনজির মাথায়। জর্জিয়ার আটলান্টা শহরে স্থানীয় সময় রোববার (০৮ ডিসেম্বর) রাতে তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন আগের মিস ইউনিভার্স ২০১৮ বিজয়ী ক্যাটরিওনা গ্রে।

অবশেষে মিস ইউনিভার্স ২০১৯ এর মুকুট উঠলো দক্ষিণ আফ্রিকা জোজিবিনি তুনজির মাথায়। জর্জিয়ার আটলান্টা শহরে স্থানীয় সময় রোববার (০৮ ডিসেম্বর) রাতে তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০১৮ বিজয়ী ক্যাটরিওনা গ্রে।

মিস ইউনিভার্স ২০১৯ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানারআপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।

জানা গেছে, মিস ইউনিভার্স বিজয়ী ২৬ বছর বয়সী তুনজি দক্ষিণ আফ্রিকার তসলো শহরে বসবাস করেন। তিনি লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বেশ সক্রিয়।

এবার মিস ইউনিভার্সের ৬৮তম আসরের মূল পর্বে বিশ্বের ৯০টি দেশের প্রতিযোগী অংশ নেন। সেখান থেকে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকান এই তরুণী।

প্রথমবারের মতো বাংলাদেশও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কিন্তু মিস ইউনিভার্স বাংলাদেশের হয়ে অংশ নেয়া শিরিন আক্তার শিলা সেরা বিশেও স্থান পাননি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন