© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাসর রাতেই স্বামীকে তালাক দিলেন তানিয়া!

শেয়ার করুন:
বাসর রাতেই স্বামীকে তালাক দিলেন তানিয়া!

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

entertainment-reporter
১০:১২ এএম | ১১ ডিসেম্বর, ২০১৯

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি বিয়ে হয়েছে তার। তবে বিয়ে করেই ডিভোর্সও হয়ে গেছে এই অভিনেত্রীর। জানা গেছে, বাসর রাতেই স্বামীকে তালাক দেন তিনি নিজেই।

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি বিয়ে হয়েছে তার। তবে বিয়ে করেই ডিভোর্সও হয়ে গেছে এই অভিনেত্রীর। বাসর রাতেই স্বামীকে তালাক দেন তিনি নিজেই!

বেশ অবাক হচ্ছেন তাই না! অবাক হওয়ার কিছুই নেই। আসলে বাস্তবে তেমন কিছুই করেননি তানিয়া বৃষ্টি। নাটকেই দেখা গেছে তার এমন চরিত্র। যেখানে বাসর রাতেই অভিনেতা আখম হাসানকে তালাক দেন তিনি।

তবে নাটকেই বা কেন এমনটা করলেন তানিয়া বৃষ্টি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে বলেন, বিষয়টা রহস্যই থাক। কারণ এই নাটকের সবচেয়ে মজার চরিত্র এটি। যা আগে বলে দিলে নাটকটির মজাই থাকবে না।

তানিয়া বৃষ্টি অভিনীত নাটকটির নাম ‘তালাক তালুকদার’। মূলত এই নাটকেই এমন চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার নায়ক হয়েছেন আখম হাসান। নাটকটিতে আরো অভিনয় করেছেন সায়কা আহমেদ, জুয়েল হাসান, তানভীর হাসান, দীপা প্রমুখ।

এদিকে ‘তালাক তালুকদার’ নাটকটির রচনা ও পরিচালনা করেছেন আরিফুর রহমান নিয়াজ। নাটকটি খুব শিগগির সম্প্রচারে আসবে বলে জানা গেছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন