© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনে জিতলেন অমিত হাসান ও পপি!

শেয়ার করুন:
নির্বাচনে জিতলেন অমিত হাসান ও পপি!

ফাইল ছবি

entertainment-reporter
০১:৪৭ পিএম | ৩১ ডিসেম্বর, ২০১৯

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। সোমবার (৩০ ডিসেম্বর) এই সংগঠনের এক বছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি অমিত হাসান নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে পপিসহ তাদের পূর্ণ প্যানেল জয়লাভ করে।

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। সোমবার এই সংগঠনের এক বছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অমিত হাসান। এছাড়া সদস্য পদে পপিসহ তাদের পূর্ণ প্যানেল জয়লাভ করে।

এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আতিকুর রহমান লিটন ও অভিনেতা অমিত হাসান। তবে লিটনকে হারিয়ে জয়ী হন অমিত হাসান।

কার্যনির্বাহী সদস্য পদে রশিদুল আমিন হলি, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, অপূর্ব রায়, আবদুল্লাহ জেয়াদ, নজরুল ইসলাম, ওমর সানি, সাদিকা পারভীন পপি, রত্না কবির, শাখাওয়াতসহ ১৯জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান সিদ্দিকী মনির।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হন চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক আতিকুর রহমান লিটন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রযোজক ইকবাল হোসেন জয়।

 

টাইমস/জেকে

 

মন্তব্য করুন