© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে ও নতুন বছরের পরিকল্পনা নিয়ে যা বললেন সুজানা

শেয়ার করুন:
বিয়ে ও নতুন বছরের পরিকল্পনা নিয়ে যা বললেন সুজানা

মডেল-অভিনেত্রী সুজানা

zahinn-khan
০৬:৩৪ পিএম | ০১ জানুয়ারি, ২০২০

মডেল-অভিনেত্রী সুজানা। নতুন বছরে পরিবারের সঙ্গে ঘুরতে দুবাই আছেন তিনি।  অনেকদিন ধরে দেশে সুজানাকে দেখা যাচ্ছে না। বেশিরভাগ সময় তিনি বিদেশে কাটাচ্ছেন। এমনকি বিদেশে থাকায় অভিনয়েও নেই সুজানা। তবে কি তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন?

মডেল-অভিনেত্রী সুজানা। নতুন বছরে পরিবারের সঙ্গে ঘুরতে দুবাই আছেন তিনি। 

অনেকদিন ধরে দেশে সুজানাকে দেখা যাচ্ছে না। বেশিরভাগ সময় তিনি বিদেশে কাটাচ্ছেন। এমনকি বিদেশে থাকায় অভিনয়েও নেই সুজানা। তবে কি তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন?

এ প্রসঙ্গে সুজানা জানালেন, আমি অভিনয় ছেড়ে দেইনি। অভিনয় ছেড়ে দেয়ার কোনো কারণও নেই। তবে এটি সত্যি আমি দেশের বাইরে থাকি প্রায়ই। কিন্তু সেটি আমার ব্যবসার সূত্রেই থাকা হয়। আমি গত দুই বছর ব্যবসাতে খুব মনোযোগী। তাই দুবাই থাকা। কিন্তু এরমধ্যেও গত বছর একটি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেছি। অভিনয় ছেড়ে দিলেতো কাজ করা হতো না।

 

নতুন বছরের পরিকল্পনা নিয়ে অভিনেত্রী বলেন, নতুন বছরে ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতে চাই। তবে সম্প্রতি একটি মিউজিক ভিডিওর কাজ করার কথা হচ্ছে। এ বিষয়ে এখন বলতে চাই না। আর আগেও বলেছি, এখনো বলছি ভালো গল্প ও চরিত্র পেলে নাটক-টেলিছবিতে অভিনয় করবো।

বিয়ে প্রসঙ্গে সুজানা বলেন, জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে। হুকুম যখন হবে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কোনও মেয়ে জীবনেও বলবে না বিয়ে করবো না। প্রতিটি মেয়ে চায় সংসার হবে, বাচ্চা হবে। আমি যতই চাই সেটা তো আমার মর্জি মতো হবে না। অভিভাবকরা যখন বলবেন, আল্লাহর হুকুম থাকলে তখনই বিয়ে করবো।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১ আগস্ট হৃদয় খানের সাথে সুজানার বিয়ে হয়। এরপর ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের ডিভোর্স হয়ে যায়।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন