© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুবাহর নাম্বার চাওয়া যাবে না, বলতে হবে সরাসরি!

শেয়ার করুন:
সুবাহর নাম্বার চাওয়া যাবে না, বলতে হবে সরাসরি!

হুমায়রা সুবাহ

entertainment-reporter
১২:১২ পিএম | ০৭ জানুয়ারি, ২০২০

হুমায়রা সুবাহ। মিডিয়ায় বেশ আলোচিত একটা নাম। বিশেষ করে ক্রিকেটার নাসিরের এক্স দাবি করে দারুণ আলোচনায় এসেছিলেন এই নারী। এরপর কয়েকটি ছবিতে নাম লেখিয়ে হয়েছেন নায়িকা।

হুমায়রা সুবাহ। মিডিয়ায় বেশ আলোচিত একটি নাম। বিশেষ করে ক্রিকেটার নাসিরের এক্স দাবি করে দারুণ আলোচনায় এসেছিলেন এই নারী। এরপর কয়েকটি ছবিতে নাম লেখিয়ে হয়েছেন নায়িকা।

সম্প্রতি সুবাহ একটি স্ট্যাটাস দিয়েছেন। যা দেখে অবাক হয়েছেন ভক্তরা। স্ট্যাটাসে সুবাহ লিখেছেন, ‘একটা অনুরোধ করি সবাইকে, আমাকে কিছু বলার থাকলে সরাসরি আপনার মতামত বলে ফেলুন। হাই, হ্যালো, আপনার সঙ্গে কথা আছে, আপনার নাম্বারটা দিন এইসব বলা থেকে বিরত থাকুন। এইসব বললে কোন রিপ্লাই পাবেন না। যা বলার সরাসরি বলুন, খারাপ হোক ভালো হোক একটা রিপ্লাই পাবেন।’

প্রসঙ্গত, সুবাহ-নাসিরের সম্পর্ক ছিন্ন হয়েছে বহুদিন। যদিও তার বিষয়ে খুব একটা কথা বলেননি ক্রিকেটার নাসির হোসেন। তবে সুবাহ বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সরব ছিলেন।

বর্তমানে দুটি চলচ্চিত্রে কাজ করছেন সুবাহ। নবাগত এই অভিনেত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য।

সুবাহ বলেন, এরই মধ্যে দু’টি ছবির কাজ একসঙ্গে করছি। ছবি দু’টি হচ্ছে দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’ ও মোহাম্মদ আসলামের ‘সমাধান’।

আর নাসির আছেন জাতীয় দলের বাইরে। তবে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত পারফর্ম করছেন নাসির। আবারও জাতীয় দলে ফেরার রাস্তাও খুঁজছেন তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন