মিথিলার পথেই হাঁটছেন ছোট বোন মিশৌরী!

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার পথেই হাঁটছেন তার ছোট বোন মিশৌরী। তার মতোই নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি।

মিশৌরী বিগত তিন-চার বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন বিজ্ঞাপনে। বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’ নিয়ে ব্যস্ত মিশৌরী। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। ঢাকার নিউ মার্কেটে সোমবার এর শুটিং শুরু হয়।

মিশৌরী রশিদ বলেন, শুরুটা পারিবারিকভাবে হলেও নিজের ইচ্ছাতেই আসলে অভিনয় করছি। বেশকিছু মোবাইল অপারেটরসহ বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করছি।

এক বছর আগে সুবর্ণা মুস্তাফার একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এরপর অভিনয়ে কিছুদিন বিরতিতে ছিলাম। ফের নিয়মিত কাজ শুরু করেছি।

কিছুদিন আগে নুহাশ হুমায়ূনের ‘পিজা ভাই’ নাটকে কাজ করেছেন এই তরুণ অভিনেত্রী। এটি বর্তমানে প্রচারের অপেক্ষায় রয়েছে। অভিনয় ছাড়াও নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী।

এ প্রসঙ্গে তিনি বললেন, আমার ক্যামেরার পেছনেও কাজ করার অনেক ইচ্ছে আছে। সে ইচ্ছা থেকেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। নানা খুঁটিনাটি বিষয়গুলো শিখেছি। সবকিছু ঠিক থাকলে এবং সুযোগ আসলে নির্মাণও শুরু করব।

মিশৌরী রশিদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন। আর এক সেমিস্টার পরই তার গ্র্যাজুয়েশন শেষ হচ্ছে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
প্যারিসে ইলন মাস্কের এক্স কার্যালয়ে তল্লাশি Feb 03, 2026
img

এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের আলটিমেটাম

ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি Feb 03, 2026
img
এপস্টেইন ফাইলস-কে ঘিরে আলোচনায় নেটফ্লিক্সের সিরিজ Feb 03, 2026
img
পদ্মশ্রী পেয়ে রোহিত শর্মার মন্তব্য Feb 03, 2026
img
সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত : জামায়াত আমির Feb 03, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও পরিচয়ের মূল্য স্বীকার জরুরি : শিক্ষা উপদেষ্টা Feb 03, 2026
img
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
নির্বাচনী কাজে জড়িতদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের Feb 03, 2026
img
রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি Feb 03, 2026
img
জামায়াত আগামীতে হয়তো বলবে গোলাম আজমই স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
বাংলাদেশের পাশে ‘চিকেন নেকে’ মাটির নিচে ভারতের রেললাইন বানানোর পরিকল্পনা Feb 03, 2026
img
সালমানের পক্ষে মানহানি মামলার রায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি Feb 03, 2026
img
সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি Feb 03, 2026
img
মোবাইলে তৈরি জুলাই গণ-অভ্যুত্থানের সেই সিনেমা বিশ্বমঞ্চে! Feb 03, 2026
img
বিমানের এমডির পদ হারালেন সাফিকুর Feb 03, 2026
img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026