প্লাস্টিক কারখানায় চাকরি নিলেন নিশো-মেহজাবিন!

মতি ও মায়া। দুজন দুজনকে ভালবাসেন। তারা একটি প্লাস্টিক কারখানায় চাকরি নিয়েছেন। এতেই বাঁধে বিপত্তি। দুজনের কাজের শিফট দুই সময়। যার ফলে একে অপরের দেখা করা বেশ মুশকিল!

এদিকে একই শিফটে কাজ করতে না পারায় বড় আপসোস তাদের দুজনের। তবে একদিন মায়াকে ভীষণ মিস করেন মতি। তাই তার ডিউটি চলাকালে কারখানায় যান তিনি। গিয়েই দুজনের জীবনে নেমে আসে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তাদের দু’জনকেই পড়তে হয় ভবন ধসের কবলে। এরপর তাদের জীবনে নেমে আসে কালো মেঘ।

এতক্ষণ যে গল্প পড়ছিলেন সবই ঘটেছে নাটকে। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘শিফট’।  নাটকটিতে মতি চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও মায়া চরিত্রে মেহজাবীন চৌধুরী।

আফরান নিশোর গল্প ভাবনায় এটি রচনা করেছেন ইশতিয়াক অয়ন এবং পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।

এদিকে ভবন ধসের চাপায় রক্তাক্ত নিশো-মেহজাবীনের পোস্টার এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা চমকে দিয়েছে সকলকে।

‘শিফট’-এর গল্প সম্পর্কে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, জীবনের অন্তিম মুহূর্তে ভালোবাসার মানুষের প্রতি মানুষের অনুভূতি কেমন থাকে তা নাটকটি দেখলে বোঝা যাবে। আমি সীমাবদ্ধতার মধ্যেও চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। আমি কৃতজ্ঞ আমার শিল্পী, প্রযোজক ফয়সাল ও নাটকটির পুরো টিমের প্রতি।

স্বদেশ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘শিফট’ নাটকটি প্রযোজনা করেছেন ফয়সাল আজাদ। এর সঙ্গীত করেছেন আহমেদ হুমায়ূন।

আগামী বিশ্ব ভালোবাসা দিবসে নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশনে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026
img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মার্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026