বঙ্গবন্ধুর বায়োপিক: বাংলাদেশের যারা চূড়ান্ত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণ করছেন বলিউডের বিশিষ্ট নির্মাতা শ্যাম বেনেগাল। এই খবর সবারই জানা।

তবে অজানা খবর হলো এতদিন বঙ্গবন্ধুর চরিত্রে ভারত-বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে ঘুরপাক খেলেও এবার তার বায়োপিকে বিভিন্ন চরিত্রে চূড়ান্ত করা হলো বাংলাদেশের একঝাঁক দেশসেরা অভিনেতা-অভিনেত্রীদের।

বায়োপিক সংক্রান্ত কাজ, শুটিং লোকেশন, শিডিউল চূড়ান্ত, কস্টিউম তৈরিসহ আনুষ্ঠানিক নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন বলিউডের বায়োপিক-মাস্টার শ্যাম বেনেগাল।

ঢাকায় এসেই এই পরিচালক কে কোন চরিত্রে অভিনয় করবেন তার বেশকিছু উল্লেখযোগ্য চরিত্র চূড়ান্ত করেছেন। এছাড়াও আরও কয়েকদিন অডিশনের মাধ্যমে শিল্পী চূড়ান্ত করবেন তিনি।

বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ মুজিবুর রহমানের মা সায়েরা খাতুন চরিত্রে কাজ করার বিষয়ে চূড়ান্ত হয়েছেন দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান। বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

এছাড়াও বঙ্গবন্ধুর এই বায়োপিকে আরও চূড়ান্ত করা হয়েছে, খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করবেন দেশের আরেক বহুমাত্রিক অভিনেতা ফজলুর রহমান বাবু। ছবিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। দুজনেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘এটা আমার জন্য না, সবার জন্য খুশির সংবাদ। একটা ঐতিহাসিক ছবি হতে যাচ্ছে, সেই ছবিতে আমিও ইতিহাসের অংশ হতে যাচ্ছি, এটা আমার জন্য সৌভাগ্যের।’

অন্যদিকে একই ছবিতে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করার বিষয়টি স্বীকার করেন তৌকীর আহমেদ।

এদিকে তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ছবিটিতে বাংলাদেশি অভিনেতাদের মধ্য থেকেই যেকেউই বঙ্গবন্ধু চরিত্রে থাকবেন। কিছু চরিত্রে বলিউড ও কলকাতার শিল্পীরাও থাকবেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ ভাগ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ ভাগ ভারতের।

বায়োপিকটি নির্মাণে পরিচালক শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

চলতি বছরের ১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করবেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। শুরু হবে মুজিববর্ষ।

মুজিববর্ষের দিন থেকেই শুরু হবে সিনেমাটির শুটিং। ছবিটির কাজ চলতি বছরেই শেষ করে আগামী মার্চের আগেই আন্তর্জাতিকভাবে মুক্তি দেয়া হবে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্রে লাগানো সিসি ক্যামেরা চুরি Feb 05, 2026
img
নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৩৫ বন্দি Feb 05, 2026
img

রাজশাহীতে জামায়াত আমির

হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম Feb 05, 2026
img
ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে রহস্যে ঘেরা বনলতা অনুভবের দাম্পত্য! Feb 05, 2026
img
নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানালো ইসি Feb 05, 2026
img
‎পল্লবীতে ২ সন্তানসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Feb 05, 2026
img
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে Feb 05, 2026
img
ববিতা ও আইয়ুব বাচ্চু পাচ্ছেন একুশে পদক Feb 05, 2026
img
গোপনে বিয়ে করে ফেললেন ধারাবাহিক ‘উড়ান’-এর নায়িকা রত্নাপ্রিয়া? Feb 05, 2026
img
রমজানে নির্ধারণ হয়েছে অফিসের নতুন সময় Feb 05, 2026
img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026