© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের আড়াই বছরের মাথায় মা হচ্ছেন এলভিন

শেয়ার করুন:
বিয়ের আড়াই বছরের মাথায় মা হচ্ছেন এলভিন

ফাইল ছবি

entertainment-reporter
০৫:০২ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২০

তাসনুভা এলভিন। মিডিয়ায় তার অভিষেক হয় ২০১০ সালে। ওইসময় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর একের পর নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে নিজেকে পরিচিত করে তুলেন এই অভিনেত্রী।

তাসনুভা এলভিন। মিডিয়ায় তার অভিষেক হয় ২০১০ সালে। ওইসময় লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর একের পর এক নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে নিজেকে পরিচিত করে তুলেন এই অভিনেত্রী।

অনেকদিন ধরে মিডিয়ায় নেই তাসনুভা এলভিন। না থাকার কারণ জানালেন তিনি নিজেই। বললেন, মা হচ্ছেন তিনি।

তাসনুভা জানান, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। মাতৃত্বকালীন সময় শেষ হলে আবার অভিনয়ে ফেরার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।

তাসনুভা এলভিন বলেন, আমি মা হচ্ছি। প্রতিটি নারীর জন্য এই সময়টা অন্যরকম এক আনন্দের। গত ছয়মাসের বেশি সময় কোনো শুটিং করিনি। প্রতিবার ভ্যালেন্টাইন্স ডে-তে শুটিং ব্যস্ততা থাকলেও এবার কাজ করতে পারিনি।

এলভিন আরও বলেন, আপাতত বাসায় দিন কাটাচ্ছি। ইউটিউব থেকে নিজের পুরনো কাজগুলো দেখছি। চিকিৎসকের পরামর্শে বাসায় কাটাচ্ছি।

এদিকে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুলাইয়ে মা হতে পারবেন তাসনুভা এলভিন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, পারিবারিকভাবে ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন তাসনুভা এলভিন। প্রায় আড়াই বছর পর মা হওয়ার খবর জানালেন তিনি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন