© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মদিনের টাকা মসজিদ ও পথশিশুদের দিলেন শাহনূর

শেয়ার করুন:
জন্মদিনের টাকা মসজিদ ও পথশিশুদের দিলেন শাহনূর

শাহনূর

entertainment-reporter
০৫:২২ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২০

একসময়ের জনপ্রিয় নায়িকা শাহনূর। আজ ১০ ফেব্রুয়ারি (সোমবার) ছিল তার জন্মদিন। আর এই জন্মদিনে কোনো পার্টি না করে সেই টাকা মসজিদে বিলিয়ে দিলেন নায়িকা।

একসময়ের জনপ্রিয় নায়িকা শাহনূর। সোমবার (১০ ফেব্রুয়ারি) তার জন্মদিন। আর এই জন্মদিনে কোনো পার্টি না করে সেই টাকা মসজিদে বিলিয়ে দিলেন নায়িকা।

এই প্রসঙ্গে বাংলাদেশ টাইমসকে শাহনূর বলেন, আজ আমার জন্মদিন ছিল। তবে এই টাকা আমি জন্মদিনের পেছনে অপচয় করিনি। আমার ইচ্ছা, পথশিশুদের সাথে আমি জন্মদিন পালন করবো। ওদেরকে নতুন জামা-কাপড় দেবো, কেক কাটবো।

মোদ্দাকথা আমি সারাদিন ওদের সাথে খেলাধুলা করবো। এ ছাড়া কোরআন তেলাওয়াত, কোরআন খতম, মিলাদ দিবো।

আগে অনেক বড় বড় পার্টি করতাম জন্মদিনে। এবারে পার্টি করবো না কিন্তু পার্টিতে যে টাকা খরচ করতাম, সেটা মসজিদ নির্মাণের কাজে লাগাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

যশোর ক্যান্টনমেন্টে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম শাহনূরের। ১৯৯৫ সালে টেলিভিশন ম্যাগাজিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। আর ২০০০ সালে জিল্লুর রহমানের ‘জিদ্দি সন্তান’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন এই নায়িকা। এতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করেন। যদিও তার অভিনীত প্রথম ছবি ‘ফাঁসির আদেশ’। কিন্তু ছবিটি মুক্তি পায়নি।

এরপর শাহনূরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ইন্দুবালা’।

বর্তমানে তিনি ব্যস্ত আছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ছবির কাজ নিয়ে। এতে তিনি অভিনয় করছেন রূপালী নামের চরিত্রে। ছবির গল্প গড়ে উঠেছে রূপালী ও চন্দ্রাবতী নামে দুই বোনকে নিয়ে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন