নিজের বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন শাকিব খান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। সম্প্রতি তার একটি সাক্ষাৎকার ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। সেখানে বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন শাকিব খান।

একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গে শাকিব বলেন, মিডিয়ার কোনো মেয়েকে আমি বিয়ে করবো না। এমন মেয়েকে বিয়ে করবো, যিনি হবেন পরহেজগার, সংসারী এবং স্বামীভক্ত। সারাদিন কাজ শেষে যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরবো তখন তিনি আমাকে গল্প শুনিয়ে সব ক্লান্তি দূর করবেন। পৃথিবীতে মানুষ আসে দুই দিনের জন্য, যদি পূর্ণ শান্তি নিয়ে ফিরে যেতে না পারে তাহলে তার জন্মই বৃথা।

এদিকে সুপার স্টার শাকিব খানকে জড়িয়ে চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে গত কয়েকদিন ধরে মিডিয়াপাড়ায় চলছে নানা গুঞ্জন। সেই সব গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন শাকিব খান।

বলেছেন, আর তো চুপ থাকা যায় না, এত গুঞ্জন আর কানাঘুষা না করে যদি সাহস থাকে সামনে এসে প্রমাণ দেখাক সমালোচকরা। দুই দিন পর পর আমাকে ঘিরে নানা অপপ্রচার চালিয়ে আমার স্টারডাম ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে একটা শ্রেণি, আমাকে নিঃশেষ করার ষড়যন্ত্র অনেক হয়েছে, আর কত?

এসময় বুবলি বিষয়ে শাকিব বলেন বলেন, বুবলির লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার খবর আপনারা তাকেই জিজ্ঞাসা করুন। আমাকে কেন জিজ্ঞেস করছেন? বুবলির কাছে যান, সেই আপনাদের ভালো বলতে পারবে। সে তো নিজের বাসাতেই আছে।

অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের যেমন ঘটনা ঘটেছিলো বুবলির সঙ্গে কি একই ঘটনার আবারো পুনরাবৃত্তি হবে? এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, প্রশ্নই ওঠে না। বুবলি শিক্ষিত মেয়ে, তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত। সে অপুর মতো কোনো ভুল করবে না।

তবে বুবলি আমার ভালো বন্ধু এবং কো-আর্টিস্ট ছাড়া আর কিছুই নয়। আসলে আমার স্টারডাম যখনই শুরু হয়েছে তখন থেকেই কিছু ঈর্ষাপরায়ণ মানুষ আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য ওঠে পড়ে লেগেছে। বারবার আমাকে ঘিরে নানা ইস্যু তৈরি করে ক্যারিয়ার ধ্বংস করতে চায়। যা কোনো দিন পারেনি, পারবেও না।

এসময় শাকিব খান আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার সম্পর্ক একটি আবেগতাড়িত দুর্ঘটনা ছাড়া আর কিছুই ছিল না। একসঙ্গে কাজ করতে গিয়ে তাকে চিনতে ভুল করেছিলাম, আর ভুল করতে চাই না। এখন আমার ধ্যান-জ্ঞান ফিল্ম ক্যারিয়ার এবং সুন্দর সাজানো-গোছানো একটি সংসার। আমার পরিবার থেকে অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে।

পছন্দের পাত্রী পেলে বিয়েটা কবে সারবেন? জবাবে ঢাকাইয়া ছবির শীর্ষ নায়ক শাকিব বলেন, আর দেরি করবো না, দ্রুতই বিয়েটা সেরে ফেলতে চাই। সম্ভব হলে এ বছরই বিয়েটা করে ফেলব, না হলে দুষ্টু মানুষের যন্ত্রণায় দেখা যাবে বিয়েটাও আর করা যাবে না। আমি সবাইকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমি সুপারস্টার শাকিব খান, কোনো অপপ্রচার আমার স্টারডামকে নষ্ট করতে পারবে না।

 

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026
img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
যমুনার কাছে আসা আন্দোলনকারীদের ওপর চড়াও হতে নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026