© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপন বিয়ে পরীমনির, এটি তার দ্বিতীয় না তৃতীয় বিয়ে?

শেয়ার করুন:
গোপন বিয়ে পরীমনির, এটি তার দ্বিতীয় না তৃতীয় বিয়ে?

ফাইল ছবি

entertainment-reporter
০৪:৪০ পিএম | ২০ মার্চ, ২০২০

আবারও কাউকে না জানিয়ে বিয়ে সারলেন ঢাকায় চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমনি। যার সাথে বিয়ের পিঁড়িতে বসেছেন, তার নাম কামরুজ্জামান রনি। তিনি পেশায় একজন সহকারী পরিচালক এবং থিয়েটারকর্মী।

আবারও কাউকে না জানিয়ে বিয়ে সারলেন ঢাকায় চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমনি। যার সাথে বিয়ের পিঁড়িতে বসেছেন, তার নাম কামরুজ্জামান রনি। তিনি পেশায় একজন সহকারী পরিচালক এবং থিয়েটার কর্মী।

তবে এই বিয়ের পর নতুনভাবে আলোচনায় এসেছে পরীমনির আগের সম্পর্কগুলো। যাদের সাথে পরীমনির বিয়ে হয়েছে বলেও গুঞ্জন ছিল।

প্রথম গুঞ্জনে শোনা যায়, আজ থেকে আট বছর পূর্বে পরীমনি একজন ফুটবলারকে বিয়ে করেছিলেন। তার সেই স্বামীর নাম ফেরদৌস কবীর সৌরভ। বাড়ি যশোরের কেশবপুরে। তিন বছর প্রেম করার পর ২০১২ সালের ২৮ এপ্রিল বিয়ে করেছিলেন তারা।

এদিকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পরীমনি ও সৌরভের কয়েকটি ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়েছিল ফেসবুকে। ওইসময় তাদের বিয়ের কাবিননামার একটি কপিও পাওয়া গিয়েছিল।

দ্বিতীয় গুঞ্জনে শোনা যায়, গত বছরের (২০১৯) জুনে পরীমনি ও সাংবাদিক তামিম হাসানের বাগদান হয়। এসময় গুঞ্জনও উঠে তারা গোপনে বিয়ে করেছেন।

তবে প্রকাশ্যে আসে তাদের বাগদানের খবর। সেখান থেকে জানা যায়, প্রায় দুই বছরের প্রেম শেষে ২০১৯ সালে বিশ্ব ভালোবাসা দিবসে বাগদান সেরেছিলেন তারা। কথা ছিল চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসবেন এই দম্পতি। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই তাদের সম্পর্কে ফাটল ধরে যায়। এরপর দুজন আলাদা হয়ে যায়।

এদিকে এখন আবার হঠাৎ করেই বিয়ের বিয়ে পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা পরীমনি। কামরুজ্জামন রনিকে বিয়ে করেছেন তিনি।

এই প্রসঙ্গে গণমাধ্যমে পরী বলেন, হুটহাট করে বিয়েটা হয়ে গেছে। এ কারণে কাউকে বলতে পারিনি। গত ১০ মার্চ রাজধানীর রাজারবাগের একটি কাজী অফিসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানান পরীমনি।

পরীমনি আরো জানান, নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সখ্যতা তৈরি হয়। এরপর তারা ১০ মার্চ রাতে হঠাৎই বিয়ের কাজটা সেরে ফেলেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন