করোনা: সচেতনতায় পালা গান গাইলেন মিলা (ভিডিও)

জনপ্রিয় সংগীত শিল্পী মিলা। সম্প্রতি করোনা সচেতনতায় পালা গান নিয়ে হাজির হলেন তিনি। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গানটি এরই মধ্যে ফেসবুকে ছেড়েছেন মিলা।

পুরো বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন।

চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৭৯৭ জন রোগী। চিকিৎসাধীন ১ লাখ ৯৮ হাজার ৭৭৮ জন। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৩০০ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

এদিকে এই ভাইরাসের শঙ্কায় ১০০ কোটির মত মানুষ রয়েছেন হোম কোয়ারেন্টিনে। এছাড়া করোনার ঝড়ে বিশ্বের ৩৫টি দেশ লকডাউন হয়েছে। বন্ধ রয়েছে সীমান্তে চলাচল।

বাংলাদেশেও ভাইরাসটি হানা দিয়েছে এক সপ্তাহ ধরে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন দুইজন।

দেশে এখন প্রতিদিন একের পর এক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও ঘটছে। আর ঠিক সেই সময়েই এই ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে জনপ্রিয় পপ তারকা মিলা এই গানটি গেয়েছেন।

শোনেন শোনেন প্রতিবেশী, শোনেন দিয়া মন/ করোনাভাইরাস আতঙ্ক, বাড়ছে সারাক্ষণ। সচেতন না হইলে, বিপদ আসন্ন/অবহেলা করলে হবে, জীবন বিপন্ন। হাত মেলানো কোলাকুলি, বন্ধ করা চাই/ বারেবারে হাত ধোয়ার, বিকল্প তো নাই। যত্র তত্র থুথু ফেলা, পরিহার করুন/ গণপরিবহনের ক্ষেত্রে, সাবধানে চলুন।

সংবাদপত্র টাকা-পয়সা, জীবাণু বাহক/ সংক্রমিত নারী পুরুষ, ঝুঁকি মারাত্মক। আসুন সবাই মিলেমিশে, হবো সচেতন/ করোনাভাইরাস সঙ্কট, হবে নিরসন .../ এমন কথার গানে সুর মেলালেন মিলা।

এই গানে মিলার সঙ্গে সহযোগী হিসেবে ছিলেন তার বোন মিশা ও আরিফিন।

এই প্রসঙ্গে গণমাধ্যমে মিলা বলেন, আমার প্রিয় বাংলাদেশ ও আমার ভক্তদের উদ্দেশ্যে সুস্থ ও স্বাস্থ্য সচেতন থাকার আহবান জানিয়ে একজন বাংলাদেশের সংগীতশিল্পী ও নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবার ক্ষুদ্র চেষ্টা করলাম। শুধু আশা করবো আমাদের দেশবাসী ও আমার ভক্তরা যাতে গানের কথাগুলো মেনে চলেন।

এর আগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তাদের মাঝে মাস্কও বিতরণ করেন মিলা। প্রথমে মিরপুর ডিওএইচএস এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। এরপর আরও কিছু এলাকাতে মাস্ক বিতরণ করতে দেখা গেছে শিল্পীকে।

মিলার গানটি শুনুন এখানে

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026