সপ্তাহে একটি হলে চলবে দুই সিনেমা: তথ্য মন্ত্রণালয়

আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির ব্যাপারে নতুন নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এর আগে, ঈদ কিংবা বিশেষ দিবস ছাড়া একই তারিখে দুইটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যেত না। আগে শুধুমাত্র বিশেষ দিবসেই দুইয়ের অধিক সিনেমা মুক্তি দেওয়া যেত, এমনটা নিয়ম করেছিলেন চলচ্চিত্র প্রযোজক সমিতি।

তবে আগামী রোজার ঈদ থেকে সপ্তাহে একই সিনেমা হলে একটি নয়, একসঙ্গে দুটি ছবি মুক্তি পাবে। একথা উল্লেখ করে তথ্য মন্ত্রণালয় কর্তৃক একটি চিঠি দেয়া হয়েছে এফডিসিতে।

সেখানে বলা হয়েছে, এখন বিশ্বের অনেক দেশে এমনকি প্রতিবেশি দেশ ভারতের সিনেমা হলগুলোতে এক থিয়েটারে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। কিন্তু স্বাধীনতার আগে কিংবা পরে বাংলাদেশের হলে সপ্তাহে মুক্তি পেয়েছে একটি করে ছবি। অঘোষিত এই নিয়ম চলছে এখনো। দীর্ঘ সময় ধরে চলা দেশে সিনেমা মুক্তির এই রীতিতে আসছে নতুন নিয়ম।

কিন্তু সরকারের এই নির্দেশকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করার পাশাপাশি ঘোর আপত্তি জানিয়েছেন চলচ্চিত্র পরিবারের নেতারা।

জানা গেছে, সম্প্রতি তথ্য মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করেছেন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। যেখানে সপ্তাহে একটি হলে দুটি করে ছবি মুক্তির আবেদন করেন তিনি। যা আমলে নিয়ে কার্যকরের নির্দেশও দেয়া হয়েছে। যার ফলে সপ্তাহে একটি হলে মুক্তি পাবে দুটি ছবি।

কারণ, নতুন নিয়ম কার্যকর করতে বছরে ২০৮টি ছবি মুক্তির দরকার হবে। যা বাংলাদেশে এখন অসম্ভব। বছরে যেখানে মুক্তি পায় মাত্র ৪৫-৬০টি ছবি। তাই এই নিয়ম মানা সম্ভব না বলেই জানিয়েছেন পরিচালক ও প্রযোজকরা।

তবে মন্ত্রণালয় নির্দেশ দিলেও চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি আপাতত একটি হলে সপ্তাহে একটি করে ছবিই মুক্তির রীতি রাখছেন বলে জানিয়েছেন প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতা সামসুল আলম।

এ নিয়ে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। দীর্ঘকালের প্রচলিত একটি নিয়ম ভেঙে নতুন এই নিয়ম চালু করা আদৌ সম্ভব হবে বলে মনে হয় না। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করা হলেও এটা নির্ভর করবে হল মালিকদের ওপর। হল মালিক তার হলে যে সিনেমা চালাবেন, সেই সিনেমাই চলবে। হঠাৎ করে একজন প্রযোজকের কথায় এই নিয়ম হতে পারে না। এটা নির্ভর করবে হল মালিকদের ওপর।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026