© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লকডাউনে বল করছেন বিরাট, ব্যাট হাতে ছাদে আনুশকা!

শেয়ার করুন:
লকডাউনে বল করছেন বিরাট, ব্যাট হাতে ছাদে আনুশকা!

ফাইল ছবি

entertainment-desk
০৫:৪৮ পিএম | ১৭ মে, ২০২০

করোনার কারণে পুরো বিশ্ব আজ লকডাউনে। একই সঙ্গে গৃহবন্দী বিশ্বের সব মানুষ। তাদের মত গৃহবন্দী আছেন তারকারাও।

করোনার কারণে পুরো বিশ্ব আজ লকডাউনে। একই সঙ্গে গৃহবন্দী বিশ্বের সব মানুষ। তাদের মত গৃহবন্দী আছেন তারকারাও।

তবে বন্দী দশায় থাকলেও এই পরিস্থিতিতে ফ্ল্যাটের ছাদে ভিন্ন রূপে দেখা গেলো ভারতীয় ক্রিকেটার বিরাটকে। বাইরে বের হতে না পারলেও ছাদে আনুশকাকে নিয়ে ক্রিকেট খেলছেন তিনি।

এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বিরাট ও আনুশকা শর্মার ক্রিকেট খেলার সেই ভিডিওটি।

ভিডিওর প্রথমদিকে দেখা যায়, ব্যাট হাতে আনুশকা শর্মা। আর বিরাট কোহলি বল করছেন। ভিডিওর পরবর্তী দিকে আবার আনুশকাকে বল হাতে এবং বিরাটকে ব্যাট করতে দেখা গেছে।

তবে তাদের সঙ্গে আরও এক ব্যক্তিকে ফিল্ডিং করতেও দেখা গেছে। তিনি কে তা এখনও জানা যায়নি।

নিজের ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেন আনুশকা।

এদিকে লকডাউনের কারণে বিরাটের ক্রিকেট খেলা যেমন বন্ধ, তেমনই বন্ধ আছে অনুশকা শর্মার শ্যুটিং।

প্রসঙ্গত, সর্বশেষ ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন আনুশকা। সেখানেও তাকে ঝুলন গোস্বামীর ভূমিকায় ক্রিকেট খেলতে দেখা যাবে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন