© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লকডাউনের মাঝেই প্রেম করে বিয়ে করলেন শখ!

শেয়ার করুন:
লকডাউনের মাঝেই প্রেম করে বিয়ে করলেন শখ!

ফাইল ছবি

entertainment-reporter
০৯:৫৯ পিএম | ১৯ মে, ২০২০

করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউনের মাঝেই প্রেম করে বিয়ে করেছেন মডেল অভিনেত্রী আনিকা কবির শখ। অনেকটা গোপনেই এই

করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউনের মাঝেই প্রেম করে বিয়ে করেছেন মডেল অভিনেত্রী আনিকা কবির শখ। অনেকটা গোপনেই এই তারকা বিয়ে করেছেন।

গত ১২ মে তিনি ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছেন। বিয়েতে উপস্থিত ছিলেন বর ও কনের একান্ত কাছের মানুষেরা। ঈদের পর করোনার দুর্যোগ কেটে পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা হবে বলে জানা গেছে।

শখের পরিবারের সঙ্গে ঘনিষ্ট কয়েকজন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, শখের নতুন স্বামীর নাম রহমান জন। তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেম ছিলো শখের৷ জন পেশায় একজন ব্যবসায়ী। তবে তিনি আগে মডেলিং করতেন।

তবে বিয়ের বিষয়ে আনিকা কবির শখের কাছ থেকে কোনো তথ্য মেলেনি। তার মুটোফোনটি বন্ধ রয়েছে।

টাইমস/জেকে

মন্তব্য করুন