© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের বিতর্কে নোবেল, প্রসঙ্গ লিজেন্ডদের নিয়ে ‘কটূক্তি’!

শেয়ার করুন:
ফের বিতর্কে নোবেল, প্রসঙ্গ লিজেন্ডদের নিয়ে ‘কটূক্তি’!

মাঈনুল আহসান নোবেল

entertainment-reporter
০২:৫৩ পিএম | ২০ মে, ২০২০

ভারতের সারেগামাপা রিয়েলিটি শোতে অংশ নিয়ে দারুণ আলোচনায় আসেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য করে বিতর্কেও জড়িয়েছেন তিনি।

ভারতের সারেগামাপা রিয়েলিটি শোতে অংশ নিয়ে দারুণ আলোচনায় আসেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। তবে বিভিন্ন সময় নানা মন্তব্য করে বিতর্কেও জড়িয়েছেন তিনি।

তারই ধারাবাহিকতায় এবারও লিজেন্ডদের নিয়ে কটূক্তি করে ফের বিতর্কে জড়ালেন নোবেল।

মঙ্গলবার দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেন সারেগামাপা রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসা এ শিল্পী। তার দাবি গত ১০ বছরে এই দেশের মিউজিক ইন্ডাস্ট্রি দাঁড়াতেই পারেনি।

লেজেন্ডদের নিয়ে কড়া সমালোচনা করতে গিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে নোবেল লিখেছেন, ‘বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লিজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।’

মূলত এই স্ট্যাটাসে কটূক্তি করে নোবেল বুঝাতে চেয়েছেন এই সময়ে সংগীত জগতে যারা কাজ করছেন, আলোচিত হয়েছেন, কিংবদন্তিতুল্য হয়েছেন তাদের ২০২০ সালে কীভাবে মিউজিক করতে হয় সেটাই শেখাবেন তিনি।

তার এমন মন্তব্যে শুধু শিল্পীদের নয় আঘাত লেগেছে সঙ্গীতপ্রেমী মানুষের মনেও।

নোবেল নিজের যোগ্যতার মানদণ্ড উল্লেখ করে বলেন, ‘দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর-অনুপম রায়, আগুনপাখি-শান্তনু মৈত্র’

নোবেল স্ট্যাটাসে এও লিখেন, ‘তোমাদের লিজেন্ডরা গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস করে জানাও। থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি।

এবার দাঁড়াও তোমার লিজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।’

 

টাইমস/জেকে

মন্তব্য করুন