মাহফুজুর রহমানের আগেই ‘মনের কথা’ বলবেন ইভা!
ফাইল ছবি
বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের স্ত্রী ইভা রহমান। এর বাইরে দুজনের আলাদা পরিচয় আছে। তারা দুজনই বিভিন্ন উৎসবে গান নিয়ে দর্শক মাতান।
বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের স্ত্রী ইভা রহমান। এর বাইরে দুজনের আলাদা পরিচয় আছে। তারা দুজনই বিভিন্ন উৎসবে গান নিয়ে দর্শক মাতান।
এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন ঈদে দর্শক মাতাতে আসছেন ড. মাহফুজুর রহমান ও ইভা রহমান।
কণ্ঠশিল্পী ইভা রহমানের কণ্ঠে ঈদে শোনা যাবে একক সঙ্গীতানুষ্ঠান ‘মনের কথা’। অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে ১০টায়।
ইভা রহমানের গাওয়া গান নিয়ে এ পর্যন্ত ২৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেখান থেকেই বাছাই করা হয়েছে এই অ্যালবামের গানগুলো। আর চিত্রায়িত হয়েছে দেশ এবং বিদেশের মনোরম সব লোকেশনে।
ইভার অ্যালবামের নির্বাচিত গানগুলো হলো ‘মন থেকে দূরে নয়, ‘তুমি আসবে বলে কাল’, ‘পৃথিবীটা সূর্যের চারিদিকে’, ‘আমার চাঁদের আলো’, ‘মনের মতো তুমি’, ‘না বলা কথা’, ‘ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলে’, ‘কিছু স্বপ্ন কখনো পুরণ’, ‘মনের শহর’, ‘তুমি আসবে বলে’ এবং ‘একা মন তরী’।
এদিকে ঈদের পরদিন একই চ্যানেলে একই সময়ে প্রচার হবে ইভার স্বামী ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। জানা গেছে, মৌলিক কিছু গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি। ইতোমধ্যে গানের রেকর্ডিং-ও হয়ে গেছে।
টাইমস/জেকে