গর্ভবতী মিথিলা, আঙুল দিয়ে দেখালেন বেবি বাম্প! (ছবি)
অভিনেত্রী মিথিলা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। অবশ্য ছবিটি দেখে অনেকেই অবাক হয়েছেন।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। সম্প্রতি তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। অবশ্য ছবিটি দেখে অনেকেই অবাক হয়েছেন।
ছবিটিতে বুঝা যাচ্ছে, গর্ভবতী হয়েছেন মিথিলা। আর সেই বেবি বাম্পের ছবি নিজেই আঙুল দিয়ে দেখালেন।
এদিকে ছবিটি ফেসবুকে আসার পর অনেকে প্রশ্ন তুলেছেন, অল্প দিনেই কিভাবে মা হলেন মিথিলা? আবার অনেকেই আরো বাজে মন্তব্য ছবিটি দেখে করছেন।

তবে কি সত্যি মা হচ্ছেন মিথিলা? হুম মিথিলা সত্যিই মা হচ্ছেন। তবে সেটা বাস্তবে নয় নাটকে।
আসন্ন ঈদের একটি নাটকে এমন একটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। নাটকটির নাম ‘দুষ্টু ছেলের দল’।
আদনান আল রাজীব ও রেদওয়ান রনি’র যৌথ রচনায় নাটকটি ঈদ উপলক্ষে পরিচালনা করেছেন রেদওয়ান রনি।
মিথিলা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমুখ।
এদিকে নির্মাতা জানিয়েছে, এনটিভিতে ঈদের ৭দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘দুষ্টু ছেলের দল’।
টাইমস/জেকে