ঈদে ব্যস্ততম এই তারকাদের যত নাটক

ঈদ আরবি শব্দ। এর অর্থ খুশি, আনন্দ, উল্লাস। মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এবার সেই উল্লাস নেই শোবিজ তারকাদের। দীর্ঘ ২ মাস শুটিং বন্ধ থাকায় মুখে হাসি নেই তাদের।

প্রতিবছর যারা কাজের কারণে ঘুমাতে পারেন না, এ বছর তারাই ঘরবন্দি অবস্থায় ঘুমাতে ঘুমাতে হাঁপিয়ে উঠেছেন।

এদিকে প্রতিবছর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে টিভি চ্যানেলগুলোর থাকে মজার মজার আয়োজন। তবে এবছর তেমন একটা আয়োজন করা হচ্ছে না, নতুন নতুন নাটকের কাজ না হওয়ায়।

তবে এরমধ্যেও বেশ কয়েকটি টিভি চ্যানেলে থাকছে তারকা সমৃদ্ধ নাটক-টেলিছবির সমাহার। যার বেশিরভাগই নির্মাণ করা হয়েছে করোনায় দেশের পরিস্থিতি খারাপ হওয়ার আগে। এসব নাটকে অভিনয় করেছেন তারকাশিল্পীরা।

তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন তারকার কাজ নিয়ে আলোকপাত করা হলো।

এবার ঈদে সবচেয়ে বেশি কাজ নিয়ে হাজির হবেন অভিনেতা মোশাররফ করিম। প্রায় দুই ডজন নাটকে দেখা যাবে তাকে। যদিও করোনাভাইরাসের কারণে এবার অনেক নাটকে অভিনয় করতে পারেননি তিনি।

মোশাররফ করিমের অভিনীত উল্ল্যেখযোগ্য নাটকগুলো হলো- ‘রাত প্রহরী ফুলন দেবী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘পরিবর্তন’, ‘তুমি আমি এবং ডিস্টার্ব’, ‘সদা সত্য বলিব’, ‘এ ডে উইদাউট ফোন’, ‘কাছের মানুষ’, ‘গার্ল ফ্রেন্ড’, ‘নির্বাচিত নাট্য সপ্তক :কবি বলেছেন’, ‘ভাইরাল মাসুদ’, ‘ভিউ বাবা’, ‘লুকিয়ে বাঁচুক ভালোবাসা’, ‘রাজনীতি’, ‘নয় ছয়’, ‘ম্যাগনেট বাবু’ ‘আমি পাগল বলছি’, ‘ঈদ মোবারক’, ‘হাইপ্রেসার’ ও ‘গন্তব্যের দিকে’।

ছোট পর্দার আরেক জনপ্রিয় রোমান্টিক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তিনিও বেশ কিছু নাটকে কাজ করেছেন। তা হলো- ‘হঠাৎ দেখা’, ‘রুদ্র আসবে বলে’, ‘পারফেক্ট ওয়ান’, ‘লাভ রিয়েক্ট’, ‘ভালোবাসি তুমি আমি’, ‘সে ভালোবেসেছিল’, ‘বউ এত সুইট কেন?’, ‘হুড তোলা রিকশা’, ‘টেক কেয়ার’, ‘ডিজে নাচব তোর বিয়েতে’, ‘অ্যারেঞ্জ লাভ’, ‘লাভ অর ব্রেকআপ’, ‘জিরো গ্র্যাভিটি’, ‘ছেলেটি লাজুক’, ‘ফ্যাশন’, ‘বিয়ে’, ‘স্বপ্নভ্রষ্ট’, ‘ভালোবাসার পঙ্ক্তিমালা’, ‘দ্য হিরো', ‘জুয়াড়ি’, ‘বন্ধু তুমি বন্ধু আমার’, ‘শিকার’ ও ‘মিসিং’।

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে-গোলাম সোহরাব দোদুলের সাত পর্বের ধারাবাহিক ‘সুন্দর আলীর অপেরা’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘আয়েশা’, প্রীতি দত্তের ‘দ্য মিরর’সহ আরও কয়েকটি নাটক ও টেলিছবিতে।

মমকে দেখা যাবে- সাগর জাহানের ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’ শিহাব শাহীনের ‘ভালোবাসার পঙ্ক্তিমালা’, তুহিন অবন্তর’, ‘অতঃপর ভালোবাসার দিন’, বিউই শুভর ‘শিকার’, ‘সিরাজগঞ্জের ছেলে’, কিশোরগঞ্জের মেয়ে’সহ আরও কয়েকটি নাটকে।

বরাবরের মতো বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এগুলোর মধ্যে রয়েছে করোনা সচেতনতা নিয়ে হানিফ সংকেতের ‘দূরত্বের গুরুত্ব’। এ ছাড়া এই অভিনেতাকে দেখা যাবে ‘দি কাউ বয়’, ‘শাস্তি’, ‘তালপাতার সেপাই’, ‘তুই মরিসনে ক্যা’, ‘পত্র মিতালী’, ‘হাড়কিপটে’, ‘পাত্রী চাই’, ‘বউ’সহ আরও কয়েকটি নাটকে।

মেহজাবিন চৌধুরী অভিনীত একাধিক নাটক, টেলিছবি রয়েছে এবারের ঈদে। উল্ল্যেখযোগ্য নাটক-টেলিছবি হলো- ‘পহার’, ‘ফ্যাশন’, ‘অমিত্রাক্ষর’, ‘বিয়ে’, ‘সে ভালোবেসেছিল’, ‘রুদ্র আসবে বলে’, ‘পারফেক্ট ওয়ান’ ও ‘সিগনেচার’।

এ ঈদে আফরান নিশোকে দেখা যাবে একডজনেরও বেশি নাটকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘উপহার’, ‘কাপল থেরাপি’, ‘ফেইক আইডি’, ‘বিএফ পাস’, ‘মধ্যবিত্ত’, ‘এরেঞ্জ লাভ’, ‘দেবদাস ও জুলিয়েট’; ‘পিওর লাভ’, ‘অপ্রত্যাশিত ভালোবাসা ৪’, ‘সাইড ইফেক্ট’, ‘শো মেকার’ ও ‘সিগনেচার’।

এই ঈদে অন্যদেরও থেকে পিছিয়ে নেই অভিনেত্রী তানজিন তিশাও। এ গ্ল্যামারকন্যাকে দেখা যাবে-‘ভালোবাসি তুমি আমি’, ‘মধ্যবিত্ত’, ‘হুড তোলা রিকশা’, ‘ভালোবাসা নাই’, ‘হঠাৎ দেখা’, ‘মিসিং’, ‘এরেঞ্জ লাভ’, ‘ডিজে নাচব তোর বিয়েতে’, ‘লাভ অর ব্রেকআপ’, ‘পিওর লাভ’, ‘কাপল থেরাপি’সহ আরও কয়েকটি নাটকে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

সেনা সদস্যের সঙ্গে ঢাকা ১৭ জামায়াত প্রার্থীর উত্তপ্ত বাক্য বিনিময়, ভিডিও ভাইরাল Feb 03, 2026
বিএনপি কি সংস্কার চায়? নির্বাচন নিয়ে যা জানালেন মাহদী Feb 03, 2026
img
কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আযম ছিলেন স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
অ্যালবাম ও লাইভ কনসার্টের ঘোষণা দিল ‘বিটিএস’ Feb 03, 2026
img
১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ Feb 03, 2026
img
প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’ এর টিজার Feb 03, 2026
img
বুড়িগঙ্গার পানি খান তবুও মাদক সেবন করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 03, 2026
img
দুই বিয়ে করা প্রসঙ্গে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু Feb 03, 2026
img
র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Feb 03, 2026
img
‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র? Feb 03, 2026
img
পাকিস্তানি বোলারের অ্যাকশন নিয়ে সন্দেহের জবাব দিলেন উসমান খাজা Feb 03, 2026
img
বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ Feb 03, 2026
img

ফিফা বিশ্বকাপ ২০২৬

ম্যাচের চেয়ে বেশি মূল্য পার্কিংয়ের টিকিট Feb 03, 2026
img
ফের শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন দেব! Feb 03, 2026
img
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই : সিয়াম Feb 03, 2026
img
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে না যাওয়ায় মুস্তাফিজ-লিটনদের জন্য খারাপ লাগছে জ্যোতিদের Feb 03, 2026
img
বলিউডে ভালো ছবির সংখ্যা কমছে : শহীদ কাপুর Feb 03, 2026
img
রিট খারিজ নাহিদের, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই Feb 03, 2026
img
২৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন রাশমিকা Feb 03, 2026
img
প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের Feb 03, 2026