© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন মিলা

শেয়ার করুন:
যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন মিলা

ফাইল ছবি

entertainment-desk
০৬:০২ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২১

যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন সঙ্গীত শিল্পী মিলা। ২০১৯ সালের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার আদালত। রাজধানীর পল্লবী থানায় পরোয়ানা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন সঙ্গীত শিল্পী মিলা। ২০১৯ সালের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার আদালত। রাজধানীর পল্লবী থানায় পরোয়ানা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পল্লবী থানার একটি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পল্লবী থানার এসআই মোহাম্মদ শরিফ গণমাধ্যমকে বলেন, ২০১৯ সালের উত্তরা পশ্চিম থানায় সঙ্গীত শিল্পী মিলার বিরুদ্ধে একটি মামলা হয়েছিলো। ওই মামলায় মিলার বিরুদ্ধে পল্লবী থানায় গ্রেপ্তারি পরোয়ানা এসে পৌছেছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আদালতের নির্দেশ পালনে পুলিশ সঙ্গীত শিল্পী মিলাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। তাকে এখনও পাওয়া যায়নি। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন