তৃণমূলের জয় নিয়ে কটাক্ষ, কঙ্গোনার টুইটার আইডি স্থগিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করে অনেক আগেই কুখ্যাতি অর্জন করেছে বলিউড তারকা কঙ্গনা রানাউত। এবার পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে টুইট করে বিপাকে পড়েছেন তিনি। আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য করার কারণে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করেছে টুইটার কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নিয়ে বিদ্বেষমূলক পোস্ট করেন কঙ্গনা রানাউত। বিয়ষটি টুইটার কর্তৃপক্ষের নজরে এলে তারা কঙ্গনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়।

এ ব্যাপারে টুইটারের মুখপাত্র জানিয়েছেন, আমাদের মনে হয়েছে, কঙ্গনার মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে ক্ষয়ক্ষতির সৃষ্টি করতে পারে। আর এমন আশঙ্কা থেকেই কঙ্গনা রানাউতের অ্যাকাউন্ট স্থগিত করেছে টুইটার। কারণ তার মন্তব্য ও লেখাটি টুইটারের নীতিমালা বিরোধী। আমাদের কাছে সকল ব্যবহারকারী সমান।

এর আগেও এই কঙ্গনার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট স্থগিত হয়েছিল বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে অ্যামাজন প্রাইমের ভিডিও সিরিজ ‘ট্যান্ডাভ’-এর বিরুদ্ধে বিদ্বেষমূলক টুইট করেন কঙ্গোনা। যে কারণে তখন তার অ্যাকাউন্ট স্থগিত হয়ে গিয়েছিল।

এছাড়া বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য ও লেখার কারণে সমালোচিত হয়েছেন কঙ্গোনা রানাউত।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026
img
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া Feb 03, 2026
img
টিএসসিতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব! Feb 03, 2026
img
শিশির মনিরের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ Feb 03, 2026
img

তুর্কি সাংবাদিকের দাবি

তুরস্কের লিগে খেলার সবুজ সংকেত মেসির Feb 03, 2026
img
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস Feb 03, 2026
img
অভিনেতা হওয়া কোনো সহজ কাজ নয় : শাহিদ কাপুর Feb 03, 2026
img
জুলাই আন্দোলনে রামপুরায় ২ ব্যক্তিকে হত্যা মামলার যুক্তিতর্ক শেষ Feb 03, 2026
img
ডেনিম লুকে নতুন করে চমক দিলেন বিদ্যা সিনহা মিম Feb 03, 2026
img
ঢাকা-১০ আসনে কোনো কিশোর গ্যাং ও চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না: শেখ রবিউল আলম Feb 03, 2026
প্রিন্সের নায়িকার চোখে দেব বনাম শাকিব Feb 03, 2026
বরিশালে আসছেন তারেক রহমান, ধানমানব সেজে মাঠে হাজির সমর্থকেরা Feb 03, 2026
img
বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’, মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 03, 2026
img
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি Feb 03, 2026