© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কৌতুক অভিনেতা আনিস আর নেই

শেয়ার করুন:
কৌতুক অভিনেতা আনিস আর নেই
central-desk
১০:১৪ এএম | ২৯ এপ্রিল, ২০১৯

বিশিষ্ট কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস আর নেই। রোববার রাত ১১টায় টিকাটুলির নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মিডিয়াব্যক্তিত্ব হানিফ সংকেত এ খবরটি সাংবাদিকদের জানান। পরে আনিসের মেয়ের স্বামী মো. আলাউদ্দিন শিমুল বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমের কাছে। আনিসের বয়স হয়েছিল ৭৮ বছর।

বিশিষ্ট কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস আর নেই। রোববার রাত ১১টায় টিকাটুলির নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। মিডিয়াব্যক্তিত্ব হানিফ সংকেত এ খবরটি সাংবাদিকদের জানান।

পরে আনিসের মেয়ের স্বামী মো. আলাউদ্দিন শিমুল বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমের কাছে। আনিসুর রহমানের বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার সকাল ৯টায় টিকাটুলি জামে মসজিদে জানাজা শেষে আনিসের লাশ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান ফেনী জেলার ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আনিসুর রহমান বাংলা চলচ্চিত্রের এক দুর্দান্ত অভিনেতার নাম। তিনি ১৯৬৪ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এই অভিনেতা চার শতাধিক চলচ্চিত্র এবং অসংখ্য রেডিও ও টিভি নাটকে অভিনয় করেছেন। তিনি সর্বশেষ অভিনয় করেছেন উত্তম আকাশ পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’ চলচ্চিত্রে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন