© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈশ্বর যখন চাইবেন তখনই মা হবো: প্রিয়াঙ্কা  

শেয়ার করুন:
ঈশ্বর যখন চাইবেন তখনই মা হবো: প্রিয়াঙ্কা   
entertainment-desk
০৪:৫৪ পিএম | ১৫ মে, ২০১৯

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের থেকে কমপক্ষে ১০ বছরের ছোট এক পুরুষকে বিয়ে করেছেন। এরপর থেকে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না নায়িকার। গণমাধ্যমকর্মীরাও প্রতিদিন এক এক ইস্যু নিয়ে ছুটে যাচ্ছেন তার কাছে। তারই ধারাবাহিকতায় এবার এক সংবাদকর্মীর প্রশ্নের সম্মুখীন হলেন প্রিয়াঙ্কা। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, মা হবেন কবে? প্রথমে প্রশ্নটি শুনে একেবারে নির্বোধ বনে যায় নায়িকা। পরে অনেকটা বুদ্ধি করে তিনি সুন্দর উত্তর দিয়েছেন।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিজের থেকে কমপক্ষে ১০ বছরের ছোট এক পুরুষকে বিয়ে করেছেন। এরপর থেকে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না নায়িকার। গণমাধ্যমকর্মীরাও প্রতিদিন এক এক ইস্যু নিয়ে ছুটে যাচ্ছেন তার কাছে।

তারই ধারাবাহিকতায় এবার এক সংবাদকর্মীর প্রশ্নের সম্মুখীন হলেন প্রিয়াঙ্কা। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়, মা হবেন কবে? প্রথমে প্রশ্নটি শুনে একেবারে নির্বোধ বনে যায় নায়িকা। পরে অনেকটা বুদ্ধি করে তিনি সুন্দর উত্তর দিয়েছেন।

বলেছেন, মা তিনি তখনই হবেন, যখন ঈশ্বর চাইবেন। পরে প্রিয়াঙ্কার এমন উত্তরে চুপ হয়ে যায় ওই সংবাদকর্মীও।

এর আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা অবশ্য বলেছিলেন, তার কাছে মাতৃত্ব খুবই গর্বের বিষয়। আর সন্তান হওয়া খুবই আনন্দের।

তাছাড়া তিনি এও জানিয়েছিলেন, স্বামী নিক নাকি খুব তাড়াতাড়ি বাবা হতে চান। সন্তানের বাবা হওয়াটা স্বামীর কাছে স্বপ্নের মতো। তাই প্রিয়াঙ্কারও তাতে কোনো আপত্তি নেই। স্বামীর ইচ্ছায় তার ইচ্ছা।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন