© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রণবীরের সেলফিতে বাংলাদেশি পিয়া!  

শেয়ার করুন:
রণবীরের সেলফিতে বাংলাদেশি পিয়া!   
entertainment-reporter
০৫:৩৮ পিএম | ১৮ জুন, ২০১৯

জান্নাতুল ফেরদৌস পিয়া। বর্তমানে লন্ডনে বিশ্বকাপ ম্যাচের উপস্থাপকের ভূমিকায় কাজ করছেন তিনি। খেলার মাঠে বিভিন্ন ম্যাচের আপডেট জানাতে জিটিভির পক্ষ থেকে এই দায়িত্ব পেয়েছেন পিয়া। সে অনুযায়ী নিত্যদিন খেলার সময় টিভি স্ক্রিনে হাজির হন তিনি। 

জান্নাতুল ফেরদৌস পিয়া। বর্তমানে লন্ডনে বিশ্বকাপ ম্যাচের উপস্থাপকের ভূমিকায় কাজ করছেন তিনি। খেলার মাঠে বিভিন্ন ম্যাচের আপডেট জানাতে জিটিভির পক্ষ থেকে এই দায়িত্ব পেয়েছেন পিয়া। সে অনুযায়ী নিত্যদিন খেলার সময় টিভি স্ক্রিনে হাজির হন তিনি। 

তবে রোববার ছিল পিয়ার জন্য অন্যরকম স্মরণীয় একটি দিন। কারণ ওই দিন ভারত বনাম পাকিস্তানের ম্যাচে উপস্থিত ছিলেন বলিউড তারকা রণবীর সিং। খেলা চলাকালীন হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে যায় বাংলাদেশের এই নারী মডেলের। ব্যাস! এতেই সঙ্গে সঙ্গে সেলফিতে আটকে যান দু’জনই।

এদিকে, রণবীর সেলফিটি উঠানোর সাথে সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামে ছেড়ে দেন পিয়া। আর সেখানে ক্যাপশনে তিনি লিখেন, দেখুন আমার জন্য সেলফি তুলেছেন কে! এছাড়া রণবীর প্রসঙ্গে পিয়া বলেন, ‘ভীষণ এনার্জিটিক একজন মানুষ। ২ সেকেন্ডও এক জায়গায় স্থির থাকতে পারেন না। মূলত আমার জন্যই সেলফিটি তিনি তুলে দেন।’

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়ের সাথে রণবীর ওইদিন সেলফি তুলেন। শুধু তাদের নয়, রণবীর তার ক্যামেরায় পিয়া জান্নাতুলের সঙ্গেও একটি সেলফি তুলেন।

প্রসঙ্গত, পিয়া এবার যুক্তরাজ্যে চলমান বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে উপস্থাপকের ভূমিকায় কাজ করছেন। আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো নারী উপস্থাপক হিসেবে তিনি এ সুযোগ পেয়েছেন। তাই তাকে এবার নিয়মিত দেখা যাচ্ছে ‘জিটিভি’ ও ‘বায়োস্কোপ’ অ্যাপ-এ।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন