বলিউড তারকাদের বিলাসবহুল বাড়ির দাম কত?  

বলিউড তারকারা যেমন আয় করেন, ঠিক তেমনই ব্যয়ও করেন। সৌখিন জীবন যাপনে অভ্যস্ত এসব তারকাদের দৈনন্দিন ব্যবহৃত মোবাইল ফোন, গাড়ি ও বাড়ি সবকিছুতে রয়েছে আভিজাত্য।

বিশেষ করে বাড়ি কেনার ক্ষেত্রে বহু সুযোগ-সুবিধা ভেবে কেনেন তারা। আর এর জন্য বলিউড তারকাদের গুনতে হয় কোটি কোটি রুপি।

বাংলাদেশ টাইমস পাঠকদের জানাবো এমনই কিছু ভারতীয় তারকার খবর, যারা মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি নিয়ে থাকেন। চলুন দেখে নেয়া যাক, তাদের কার বাড়ির কত দাম-

সুশান্ত সিং রাজপুত:

সুশান্ত সিং রাজপুত। ভারতীয় এই তারকা এখনো ভালো কোনো সিনেমায় অভিনয় না করলেও বিলাসিতার দিক থেকে একেবারে পিছিয়ে নেই তিনি। এক সময় এই অভিনেতা মুম্বাইয়ে মালাড এলাকায় বান্ধবী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে থাকতেন। সেখানে বহু বছর বিয়ে না করে লিভ টুগেদারেও মজেছিলেন তারা। পরে তাদের ব্রেকআপ হয়ে গেলে নতুন একটি এপার্টমেন্ট কেনেন সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার লিটল হাইটসে সেই বাড়িটির দাম পড়েছিল ২০ কোটি রুপি।

শহীদ কাপুর:

শহীদ কাপুর। আভিজাত্যের দিক থেকে বরাবরই এগিয়ে এই অভিনেতা। তিনি মুম্বাইয়ের ওরলি এলাকায় থ্রি সিক্সটি ওয়েস্ট প্রজেক্টের টাওয়ার বি’তে একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন। যার দাম পড়েছিল ৫৫.৬০ কোটি রুপি। বর্তমানে সেখানে শহিদ কাপুর তার পরিবার নিয়ে বসবাস করছেন।

জন আব্রাহাম:

জন আব্রাহাম। অনেক আগে থেকে মুম্বাইয়ের বান্দ্রায় তার একটি ৫০০০ বর্গফুটের ডুপ্লেক্স বাড়ি রয়েছে। যে বাড়িটির সৌন্দর্য একেবারে অন্যরকম। কী নেই সে বাড়িতে! আর এই বাড়ির নাম ভিলা ইন দ্য স্কাই। যার দাম পড়েছিল ৬০ কোটি রুপি। এখান থেকে দেখা যায় সমুদ্রের মনোরম দৃশ্য।

আনুশকা:

বলিউড অভিনেত্রী আনুশকা। ২০১৬ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। সেই সময় তাকে একটি ফ্ল্যাট কিনে দেন তার স্বামী। মুম্বাইয়ের ওরলিতে ৭১৭১ বর্গফুটের বিলাসবহুল সেই অ্যাপার্টমেন্টের দাম পড়েছিল ৩৪ কোটি রুপি।

দীপিকা পাডুকোন:

বলিউডের নামীদামী তারকাদের একজন দীপিকা পাডুকোন। আভিজাত্যের দিক থেকে একেবারে অনন্যা তিনি। নিত্যনতুন পরনে যে জিনিস তিনি ব্যবহার করেন তার কোনো জুড়ি নেই। এই নায়িকারও মুম্বাইয়ের প্রভাদেবীর বিউমন্ডে টাওয়ার্সে একটি চার বেডরুমের অ্যাপার্টমেন্ট ও অফিস রয়েছে। নিজের বাবা-মায়ের জন্য কেনা এই ফ্ল্যাটের দাম পড়েছিল ৪০ কোটি রুপি।

প্রিয়াঙ্কা চোপড়া:

প্রিয়াঙ্কা চোপড়া। ফ্ল্যাট কেনা যেন তার পেশা। কিছুদিন পর পর বিলাসবহুল ফ্ল্যাট কেনেন তিনি। আর প্রত্যেকটা ফ্ল্যাটের দামও পড়ে কোটি কোটি রুপি। এই নায়িকার লস অ্যাঞ্জেলেসে একটি, লোখান্ডওয়ালাতে ও জুহুতেও একটি করে ফ্ল্যাট রয়েছে। এছাড়াও বিয়ের সময় ভারসোভাতে আরো একটি নতুন ফ্ল্যাট কিনেছেন প্রিয়াঙ্কা। যার দাম পড়েছিল ১০০ কোটি রুপি।

কঙ্গনা রনৌত

এছাড়া বলিউড কুইন কঙ্গনা রনৌত। তিনি বাড়ি কেনার জন্য হিমাচলের পাহাড়ি এলাকায় খরচ করেছেন ৩০ কোটি রুপিরও বেশি।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026