© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খল অভিনেতা গাংগুয়া আইসিইউতে

শেয়ার করুন:
খল অভিনেতা গাংগুয়া আইসিইউতে
entertainment-reporter
১২:১৩ পিএম | ১৩ জুলাই, ২০১৯

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা পারভেজ গাংগুয়া গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্ট্রোক করলে তার ডান পাশ অবশ হয়ে যায়। এরপর তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। পরে গাংগুয়া হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়।

বাবার জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গাংগুয়ার মেয়ে। তিনি লিখেছেন, ‘আমি পারভেজ গাঙ্গুয়ার মেয়ে। সবার কাছে আব্বুর জন্য দোয়া চাইছি। আমার আব্বু হসপিটালে এডমিট, ব্রেইন ইটার্নাল ব্লিডিং হয়েছে। প্লিজ প্রে ফর হিম।’

গাংগুয়া ক্যারিয়ার শুরু করে মঞ্চ দিয়ে। পরে অভিনেতা জসিমের হাত ধরে তিনি চলচ্চিত্রে পা রাখেন। তার কাছে ফাইটও শেখেন। গাংগুয়া অভিনীত ‘রাজা বাবু’ সিনেমাটি সর্বশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এছাড়া ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘আত্মগোপন’, ‘পাপের প্রায়শ্চিত্ত’সহ অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন