শাকিব-বুবলীর সঙ্গে এই ঈদেও আসছেন তনামি!

তনামি হক ঢালিউডের উঠতি অভিনেত্রী। গেল ঈদে শাকিব খান ও বুবলী অভিনীত ও প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন তিনি। মালেক আফসারি পরিচালিত ওই ছবিতে তনামির অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই।

তবে ‘পাসওয়ার্ড’ ছবির সাফল্যর পর এবারের ঈদেও রূপালি পর্দায় দেখা যাবে তনামিকে। দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে দেখা যাবে তাকে। এ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম ববুলী। ছবিতে তনামির চরিত্রের নাম জান্নাত।

ফাইল

অভিনেত্রী তনামি হক

ছবিটি প্রসঙ্গে তনামির ভাষ্য, ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছি। স্বল্প সময়ের জন্য পর্দায় থাকলেও দর্শকের মনে দাগ কাঁটবে সেই চরিত্রটি।’

তনামি জানান, ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয়ের সুবাদে এরইমধ্যে কয়েকটি ছবিতে নায়িকা চরিত্রে প্রস্তাব পেয়েছেন তিনি। গল্প পছন্দ হয়নি বলে কাজগুলো ছেড়ে দিয়েছেন বলেও জানান এই উঠতি নায়িকা।

পথ চলার শুরুটা বেশ হিসেব করে চলতে চান এ অভিনেত্রী। কাজের সংখ্যা না বাড়িয়ে ভালো মানের কাজ করতে চান তনামি।

তার ভাষায়, গৎবাঁধা গল্পে কাজ করে কাজের সংখ্যা না বাড়িয়ে বুঝে শুনে ভালো গল্পের ছবিতে কাজ করতে চাই। নতুন দুইটি ছবির ব্যাপারে কথা চলছে। সব কিছু ফাইনাল হলে তারপর গণমাধ্যমে জানাবো।

তনামি আরও জানান, তার ভাবনা জুড়েই এখন শুধুই চলচ্চিত্র। ভবিষ্যৎ পরিকল্পনা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, ভালো অভিনেত্রী হতে চাই। নিজেকে দক্ষ অভিনেত্রী হিসেবে তৈরি করতে চাই। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে জানান দিতে চাই। দর্শকের মনে রাখার মতো কিছু কাজ করতে চাই। যেগুলো আমাকে সারাজীবন মানুষের কাছে প্রিয় করে রাখবে।

এদিকে, দর্শকদের হলে গিয়েও ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি দেখার আমন্ত্রণ জানালেন তনামি। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হলে গিয়ে ছবিটি দেখলে অনেক বার্তা পাবেন। বিনোদনের পাশাপাশি এ ছবিতে একটি বার্তা দেয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি ছবিটি সকলের ভালো লাগবে। মন কাড়বে।’

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026