পূর্ণাঙ্গ ভূত হয়ে খুনিদের খুঁজছেন জয়া!

দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। একের পর এক দর্শকনন্দিত ছবিগুলোর নায়িকা হয়ে বাংলাদেশ-কলকাতায় সমানভাবে পরিচিতি পেয়েছেন তিনি। কিছুদিন আগে বাংলাদেশে মুক্তি পেয়েছে তার সিনেমা 'দেবী'।

হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় জয়াকে দেখা গিয়েছিলে আধা-ভৌতিক এক চরিত্রে। যেখানে পুরোপুরি ভূত রূপ ধারণ করতে পারেননি তিনি।

তবে সেই আধা ভূত হলেন এবার পুরাই ভূত! অর্থাৎ পূর্ণাঙ্গ ভূত হয়ে পর্দায় হাজির হচ্ছেন জয়া।

এই প্রসঙ্গে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, নারী ভূতের জীবন নিয়ে সিনেমা বানাচ্ছেন টালিউড পরিচালক সৌকর্য ঘোষাল। ভূতপরী নামে সিনেমাটিতে প্রধান ভূমিকায় থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আর ছবিটির নাম ‘ভূতপরী’।

জয়া

জানা গেছে, জয়ার নতুন এই ছবিতে দুটি প্রধান চরিত্র। ভূত ও এক ছোট বাচ্চার গল্প। সিনেমাটিতে দেখানো হবে, ১৯৪৭-এর এক মৃত নারী ফিরে আসে ভূত হয়ে ২০১৯-এ। দেখা হয় এক ছোট্ট ছেলের সঙ্গে। নিজের মৃত্যু নিয়ে অনেক তথ্য সামনে আসে ওই নারীর।

জানতে পারেন তিনি, ৭২ বছর আগে খুন করা হয়েছিল তাকে। এরপরই শুরু হয় খোঁজ। ছোট্ট ছেলেকে নিয়ে নিজের খুনিকে খুঁজে বের করেন এই ভূতপরী ও বাচ্চাটি।

মূলত এই ছবিতে ভূতের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। ছোট ছেলের ভূমিকায় বিষান্তক মুখোপাধ্যায়। বর্ধমানের একটি গ্রামে শুটিং হবে সুরিন্দর ফিল্মসের এই নতুন ছবির।

ছবিতে জয়া ছাড়াও চোরের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এছাড়াও রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা।

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই সিনেমাটির পোস্টার এরই মধ্যে প্রকাশিত হয়েছে। লাল শাড়ি পরিহিত জয়াকে নিয়েই তৈরি হয়েছে পোস্টারটি। এতে রহস্যময় হাসি আর শীতল ভয়ংকর দৃষ্টিতে তাকিয়ে আছেন জয়া।

‘ভূতপরী’ ছবিটির পরিচালনার পাশাপাশি, গল্প ও চিত্রনাট্যও লিখেছেন সৌকর্য ঘোষাল নিজেই। এর আগে তার তৈরি রেনবো জেলি দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। আর নতুন এই ছবির সিনেমাটোগ্রাফি করছেন আলোক মাইতি, সম্পাদনার দায়িত্বে অর্ঘকমল মিত্র এবং সঙ্গীতপরিচালনায় নবারুণ বসু থাকছেন।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
২০২৫ এর চার ছবির নীরব সাফল্যের গল্প Feb 06, 2026
img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026