© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কবে দেশে ফিরছেন ঋষি কাপুর?

শেয়ার করুন:
কবে দেশে ফিরছেন ঋষি কাপুর?

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর

entertainment-desk
১২:১৮ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০১৯

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। চলতি বছর ৬৭ বছরে পা দিয়েছেন তিনি। এর আগে, গত এক বছর ধরে যুক্তরাষ্ট্রে ক্যান্সারের সঙ্গে লড়ে আসছিলেন এই অভিনেতা। তবে বর্তমানে সুস্থ আছেন তিনি।

এদিকে, কথা ছিল চলতি বছরের ৪ সেপ্টেম্বর জন্মদিনের আগেই স্ব-পরিবারে ভারতে ফিরবেন ঋষি কাপুর। কিন্তু পরবর্তীতে সেটা আর হয়নি। তবে খবর ছড়িয়েছে জন্মদিনের আগে না ফিরলেও চলতি মাসেই দেশে ফিরছেন ঋষি।

শনিবার ভারতীয় সংবাদ মাধ্যমে ভারত ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ঋষিপুত্র রণবীর কাপুর।

তিনি জানান, ১০ সেপ্টেম্বর ঋষি কাপুর ও নিতু কাপুর ১১ মাস পর যুক্তরাষ্ট্রে থেকে ভারত ফিরবেন।

এদিকে, ২০১৮ সালের মাঝামাঝি সময় থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঋষি কাপুর। অসুস্থ হওয়ার আগে তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘রাজমা চাওয়াল’।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন