ভাঙনের মুখে ১৮ বছরের সংসার

বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের ভাগ্নে ইমরান খান। অবশ্য তিনিও একজন পরিচিত নায়ক বলিউডের। সম্প্রতি তাকে নিয়ে নতুন একটি খবর রটেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।

জানা গেছে, দীর্ঘদিনের প্রেম অবন্তিকা মালিকের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন এই নায়ক (ইমরান খান)। এর আগে দীর্ঘ আট বছর প্রেম করার পর ২০১১ সালের ১০ জানুয়ারি অবন্তিকাকে বিয়ে করেন ইমরান।

ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, দাম্পত্য জীবনের ১৩ বছরের মাথায় অর্থাৎ ২০১৪ সালে তাদের ঘর আলোকিত করে আসে মেয়ে ইমারা। তবে বর্তমানে সেই ঘরে নেই কোনো সুখ। বিশেষ করে রয়েছে মতের অধিক অমিল। তাই এখন বিবাহ বিচ্ছেদ চাইছেন তারা।

সূত্রগুলো বলছে, শুধু বিচ্ছেদ নয় অনেকদিন ধরে আলাদাও থাকছেন এই যুগল। যদিও এরই মধ্যে বিচ্ছেদের বিষয়ে ইমরান ও অবন্তিকা দুজনের কেউই কোনো মন্তব্য করেননি। তারপরেও সংবাদমাধ্যমগুলোতে এমন খবর জানিয়েছে দুজনের পরিবারের আপনজনরা।

সূত্র থেকে আরও জানা গেছে, বর্তমানে মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত ইমরানের বাড়ি ছেড়ে অবন্তিকা তার মেয়ে ইমারাকে নিয়ে চলে গেছেন। এখন তিনি নিজের পরিবারের সঙ্গেই থাকছেন।

এদিকে মার্কিন সংগীতশিল্পী মর্গান হারপারের একটি উদ্ধৃতি শেয়ার করেছেন ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিক। সেখানে তিনি লিখেছেন, কিছু কিছু সময় ছেড়ে চলে যেতে হয়! তবে কী ছাড়ার ইঙ্গিত দিলেন অবন্তিকা? প্রশ্ন এখন বিভিন্ন মহলে।

ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা মালিক

অবন্তিকা আরও লেখেন, চলে যাওয়ার সিদ্ধান্ত কখনোই সহজ নয়। কিন্তু তা সত্ত্বেও চলে যেতে হয়। নিজেকে বিশ্বাস করাতে হয় তোমার সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে।

কিছুদিন আগে মে মাসে অবন্তিকা হঠাৎই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবি সরিয়ে দিয়েছিলেন। আর এতে নেটিজেনদের মধ্যে তাদের মধ্যকার সম্পর্কের সমীকরণ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়। তবে বিচ্ছেদের ব্যাপারে এখনও মুখে কুলুপ এঁটেছেন দুজনই।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026
img
একুশে বইমেলা নিয়ে বাংলা একাডেমির জরুরি সংবাদ সম্মেলন আজ Feb 05, 2026
img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026