বলিউড তারকাকে নিয়ে প্রযোজনায় আসছেন তিশা!

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অভিনয়গুণ ছাপিয়ে এবার নতুন গুণে গুণান্বিত হতে চলেছেন তিনি। সম্প্রতি জনপ্রিয় এই নায়িকা জানিয়েছেন, চলচ্চিত্র প্রযোজনায় আসার কথা।

বলেছেন, আগামী নভেম্বরে তার প্রযোজিত ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। এতে অভিনয় করবেন বলিউড তারকা নওয়াজউদ্দীন সিদ্দিকী। আর এটি নির্মাণ করবেন মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিশা বলেন, অভিনয়ের বাইরে এরই মধ্যে নতুন পরিচয়ে যুক্ত হতে চলেছি। নভেম্বরে আমার প্রযোজিত প্রথম চলচ্চিত্রের শুটিং শুরু হবে। আশা করছি, এই যাত্রায় সকলের সহযোগিতা পাবো।

ফাইল

তিশার প্রযোজনার ছবির গল্প কেমন হবে? অভিনেত্রী বলেন, এই মুহূর্তে ছবিটির গল্প দর্শকদের কাছে জানাতে চাই না। আমি চাই, গল্পটির প্রতি সকলের আগ্রহ বজায় থাকুক। আর গল্প বলে দিলে মানুষ হয়ত ছবি দেখার আগ্রহ হারিয়ে ফেলবে।

মূলত ‘নো ল্যান্ডস ম্যান’ হতে যাচ্ছে ফারুকীর প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির ৭০ ভাগ শুটিং হবে আমেরিকায়। আর বাকি ৩০ ভাগ হবে ভারত, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায়।

এদিকে, আগামী ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে তিশা অভিনীত ‘মায়াবতী’ চলচ্চিত্রটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিশা। আর তার বিপরীতে অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’ খ্যাত নায়ক ইয়াশ রোহান। ছবিটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী।

এর আগে, তিশা অভিনীত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি বিদেশে মুক্তি পেয়ে বেশ সুনাম কুড়িয়েছে। তবে ছবিটি এখনো বাংলাদেশি দর্শকদের দেখার সুযোগ হয়নি।

এই নিয়ে তিশার ভাষ্য, ‘শনিবার বিকেল’ বিদেশে বেশ প্রশংসিত হয়েছে। আমার বিশ্বাস বাংলাদেশেও এটি শিগগির মুক্তি পাবে। তখন হয়ত বাংলাদেশি দর্শকরা দলবেঁধে ছবিটি দেখতে সিনেমাহলে যাবে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
দিল্লি পুলিশের নিশানায় রানির ‘মর্দানি ৩’? Feb 07, 2026
img
ধরা পড়ল বুবলীর বেবিবাম্প! Feb 07, 2026
img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026