দুই বছর পর মধুমিতায় শাকিব-অপু

ঢাকাই শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভালোবেসে বিয়ে করেছিলেন দুজনই। এর পর থেকে এক ঘরে থাকাও শুরু করেছিলেন। তবে তাদের গোপন বিয়ে ও সংসার গড়ার খবর জানতো না কেউই। মিডিয়া থেকে শুরু করে দূরসম্পর্কের আত্মীয় স্বজনদের কাছেও গোপন ছিল সেই খবর।

তবে বহুদিন পরে এসে গণমাধ্যমে বিয়ের খবর ফাঁস করেন অপু। ওইসময় সেই খবর জানাতে একা আসেননি অপু। নিয়ে এসেছিলেন শাকিবের সন্তানকেও। যাকে দেখে হতভম্ব হয়ে গিয়েছিল শাকিব-অপুর কাছের মানুষ থেকে শুরু করে দর্শকরাও।

তবে সেই খবর অনেক পুরনো। এরপর আরো অনেক ঘটনা ঘটেছে শাকিব-অপুর জীবনে। একসময় ভেঙে যায় তাদের সুখের সংসার। আলাদা হয়ে যায় শাকিব-অপু। এমনকি একে অপরের মুখ দেখাও বাদ দিয়েছিলেন দুজনই। এছাড়াও একসঙ্গে জুটি বেধে সিনেমা করা’তো দূরে থাক, শাকিব-অপু একে অপরের অভিনীত সিনেমা নিয়েও কোনো মন্তব্য করেননি।

শাকিব-অপু

দুই বছর পর আবারো ঢাকার জনপ্রিয় সিনেমাহল মধুমিতায় উঠছেন দুজনই। দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটলেও, তারা এবার একসঙ্গে হাজির হচ্ছেন মধুমিতায়। তাদের অভিনীত ‘রাজনীতি’ সিনেমা দিয়ে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে সাবেক এই দম্পতিকে।

২০১৭ সালে ঈদুল আজহায় শাকিব-অপু অভিনীত ‘রাজনীতি’ সিনেমাটি মুক্তি পায়। কিন্তু পূজার আগে এবার দীর্ঘ দুই বছর পর আবারো সিনেমাহলে প্রদর্শিত হবে সিনেমাটি।

ফাইল

এই প্রসঙ্গে আজ বৃহস্পতিবার ছবির পরিচালক বুলবুল বিশ্বাসের সঙ্গে কথা হয় বাংলাদেশ টাইমস প্রতিবেদকের। তিনি বলেন, কাল শুক্রবার থেকে রাজধানীর মধুমিতা হলে সিনেমাটি প্রদর্শিত হবে। অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ সিনেমাটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। আর ‘রাজনীতি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান-অপু বিশ্বাস।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, ডিজে সোহেল, কমল প্রমুখ।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026